সব ঠিকঠাক আর কই থাকে!!
প্রতিদিনই নিজেকে গুছিয়ে রাখতে
কতইনা ছল ছাতুরির আশ্রয় নিতে হয়;
ঘুনপোকা ঠিকই ঠের পেয়ে যায়..
অগুছালো করে দেয় খেয়ে গুঁড়ো করে।
অদ্ভুত আচরণ মানুষের...
যতক্ষণ নিজের সব দিয়ে দিতে পারি,
ততক্ষণই যেন ভাল থাকার সময়,
ঠিক তখন মনের বাতায়নে
এলোমেলো বাতাসেরা খেলে যায় অগোচরে।
আর যখনই নিজের করে অথবা
স্বাধীনভাবে কিছু পেতে চাওয়ার আবেদন জানাই,
বাঁকা চোখে মানুষরা কিভাবে যেন তাকায়...
চোখে জ্বলে স্বার্থপরতার আগুন,
আর চোখে চোখ রাখা হয় না,
না হলে, নিজেকে পুড়িয়ে করতে হবে ছারখার;
ফিরিয়ে নিতে হয় চোখ, চোখ হতে,
পর হতে আর সময় লাগে না।
অবাক চোখে শুধু নীল প্রজাপতিদের ওড়াওড়ি দেখি,
আকষ্মিক উত্তর হতে ধমকা হাওয়া এসে
আবার সব করে দেয় এলোমেলো।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



