লিমেরিক-২১ (জুস)
বাজার সয়লব নিত্য নতুন ফ্লেভারের জুস
বাচ্চারা জুস পেলেই হয় তাদের দিল খুশ
জুস ভর্তি আম জাম লিচুর ফ্লেভার
আম লিচুর রস মেশায় না নেভার
ক্যামিক্যালযুক্ত জুসে ক্ষতি; আছে কি হুশ?

লিমেরিক-২২ (ফরমালিন)
সোনার দেশের কোন খাদ্যটা আছে শুনি ভেজালমুক্ত?
সবজি, মাছ, মাংস, ফল-ফলাদি সবই ফরমালিনযুক্ত,
বাঙ্গালীর উদর মহাশয়ে
ফরমালিনটাও নিলো সয়ে!!
মুনাফা লোভীরা তাই বাজারে ফরমালিন করে নিল পাকাপুক্ত।

লিমেরিক-২৩ (ফরমালিনের ফলাফল)
জন্ডিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আর কিডনিটা বিকল
হার্ট এটাক, লিউক্যামিয়া শরীর ভোগ করে এ রোগ সকল,
অবেলায় ঝরে যায় কত তাজা প্রাণ
পৃথিবী ছেড়ে নিতে হয় মাটির ঘ্রাণ।
মরবি, ভুগবি তোরা, যতই করিস না কেন বাজার দখল।

লিমেরিক-২৪ (মনের কথা কেউ জানে না)
রাস্তাঘাটে দিনরাতে হাজার মানুষ করে আনাগোনা
কার ভাবনাতে কি আছে ভাই, যায় না কভু জানা!
কেউ কাউকে ঠকানোর চিন্তায়
কেউ বা থাকে খারাপের নিন্দায়,
পরোপকারী কেউ, কেউ নিজ স্বার্থে কামায় গুনাহ।

লিমেরিক-২৫ (মন নিয়ন্ত্রণ)
মনের কথা কেউ জানে না, মন চলে সে তার নিজের মতো
ইচ্ছে করলেই পারে মানুষ, দুর করতে মনের ঝঞ্জাল যতো,
মনটারে শক্ত করা নিজের হাতে
ইচ্ছেটাও তো চলে মনেরই সাথে,
মন্দ ত্যাগে মানুষরা যদি হতো মানুষ, কতই না মজা হতো।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



