লিমেরিক-২৬ (মৃত্যুই সত্য)
---------------------------
মরণ চিন্তা দিনে রাতে স্মরণে যেন আসে একবার
চলে যেতেই হবে, আলো নেই ঘর হবে অন্ধকার;
সেকেন্ডের নাইরে ভরসা
নি:শ্বাস বন্ধ হবে সহসা;
হুশিয়ার হও; পার পাবে না শেষে করলে হাহাকার।

লিমেরিক-২৭ (শাওয়ালের রোজা)
হাদিসে আছে শাওয়াল মাসে যে রাখবে ছয়টি রোজা
নবী বলেছেন, সহস্র রোজার সওয়াব সে পাবে সোজা,
আরো আছে, ছয়টি রোজা রাখবে যে ব্যক্তি
কঠোর শাস্তির শৃঙ্খল থেকে পাবে সে মুক্তি,
শাওয়াল মাসের এবাদতের গুরুত্ব, গেল কি বুঝা?

লিমেরিক-২৮(বয়ে যায় বেলা)
সূর্যের আলো নিভে গিয়ে কখন চলে আসে আঁধার!
কত কিছু ঘটে যায়; কতক বুঝি কতক লাগে ধাঁধার,
কেউ হাসে কাঁদে, কেউ গায়
কারো ঠাঁই শেষ ঠিকানায়,
দ্বিধা, দ্বন্ধ, ভুলত্রুটি; পেরিয়ে যেতে হয় কত বাঁধার।

লিমেরিক-২৯ (লঞ্চ ডুবি ফের)
বার বার সেই! একই ঘটনার হয় পুনরাবৃত্ত
জলে স্থলে হায়! আহাজারি মৃত মানুষের নৃত্য,
শত শত মানুষ নিয়ে পদ্মায় লঞ্চ ডুবে
কর্তৃপক্ষ চুপ, সাধারণরা ফাঁটে ক্ষোভে
ক্ষমতার অধিক জোড় দেখালে, ডুবে যেতে হয় সত্য।

লিমেরিক-৩০ (গুরুত্ব জ্ঞানহীন প্রশাসন)
ডিজিটাল বাংলাদেশে নাই কি আধুনিক যন্ত্রপাতি?
খুঁজে পায়না এখনো পিনাক, চলে যায় যে দিনরাতি,
ভেসে উঠছে হায় কত লাশ
কত তাজা প্রাণ অকালে নাশ,
প্রশাসনের অমনোযোগে মনে জ্বলে না আশার বাতি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



