somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবেগী কিছু কথা.......

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন ক্ষণস্থায়ী সবাই জানি, মানি।
একটা শিশুকে পৃথিবীতে আনতে একজন মা তার উপর দিয়ে যাওয়া কত ঝড় ঝাপটা, সুনামি টর্নেডো সয়ে নেন দাঁতে দাঁত চেপে।

শরীরের রক্ত, মাংস, পুষ্টি, ধৈর্য্য, কষ্ট, রাত অঘুমা এ সমস্ত কিছু দিয়ে তিল তিল করে বড় করেন একটি শিশু তার উদরে। টানা নয় মাস পৃথিবীর সকল সুখ শান্তি আনন্দ ভুলে শুধু চিন্তা চেতনায় থাকে একটি নিষ্পাপ শিশুকে পৃথিবীতে নিয়ে আসা। এই কষ্ট, সুখ, অনুভূতি একজন মা ছাড়া কেউ বলতে পারে না।

শিশুর জন্মের সময় ব্যথায়, চোখের জলে, দাঁতে দাঁত চেপে সয়ে নেন সব আগত শিশুটির মুখেত দিকে তাকিয়ে। শিশুটি ভুবন ফাটানো কান্নায় আপনজনেরা খুশিতে নেচে উঠে। হ্যা জন্ম নেয়া, বা দেয়াটা আসলেই আল্লাহর রহমত এবং মানুষদের আনন্দের উপকরণ।

পৃথিবীতে বেঁচে থাকার, ঘরের নির্মল বিনোদন হচ্ছে সেই পরিবারের একটি শিশু।

যাক সে কথা, যা বলছিলাম,
নেটে আসি আমি ২০০৯ এর শেষের দিকে।

এর আগে জন্মদিন নিয়ে কোন আনন্দ বা সুখস্মৃতি আমার জীবনে নেই। আমরা আগেকার দিনের মানুষ এসব ঘটা করে পালন বা মনে রাখিনা। অথবা এসবের গুরুত্ব কেউই দেয় না। এখন যেমন আমার দুই ছেলের বার্থডেতে আমি একাই কেক কিনে এনে তাদের নিয়ে একাই আনন্দ করি। আমাদের বেলা এসব আনন্দ তেমন হতোই না।

নেটে আসার পর ফেইসবুকের কল্যাণে সবার জন্মদিনই আমরা পালন করি ঘটা করে, হ্যা তবে ভার্চূয়ালি। এখানে বাস্তব কেক নেই, নেই মোম, নেই ফুল ফল, কিছুই নেই তবুও আছে এক সমুদ্দুর নির্মল আনন্দ আর ভালবাসা।

জন্মদিনের কথা নিজের মনে না থাকলেও প্রযুক্তি ভুলতে দেয় না, বন্ধুদের, আত্মীয়দের অনেক অনেক কাছের প্রিয়জনদের। ভাল লাগা ভালবাসায় ভরপুর সব শুভেচ্ছাবাণীগুলো।

কাল ছিল আমার জন্মদিন। আমি ভুল্লেও আমার প্রাণ প্রিয় বন্ধুরা ঠিকই অসংখ্য ম্যাসেজ, গিফট কার্ড দিয়ে আমাকে ভালবাসার সাগরে ভাসিয়েছে আজ। এই অনূভুতি ব্যক্ত করার নয়।

এর চেয়ে বড় গিফট আর হতেই পারে না। আর পাল্টা ধন্যবাদ দেয়ার ভাষাও আমার জানা নেই।

কাল আমার অফিস বন্ধ ছিল। তাই নেটে ঠিকমত বসতে পারি নাই। শুভেচ্ছা বিনিময়ও সম্ভব হয় নাই। মনটা একটু খারাপই ছিল কাল । সেজন্য ক্ষমাপ্রার্থি।

মাঝে মাঝে ইচ্ছে হয় সব বন্ধুদের নিয়ে একজায়গায় বসে কিছুটা সময় কাটাই। সবাইকে কফি আইস্ক্রিম খাওয়াই। এই আকুতিতে কোন পাপ নেই, থাকে না। তবুও আমাদের সমাজে অনেক ধরাবাঁধা নিয়ম আছে। যা থেকে বের হওয়া অসম্ভব। ইচ্ছা থাকা স্বত্বেও কাউকে নিমন্ত্রণ করতে পারছি না, আমি সরি।

পরিশেষে আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুদের অনেক অনেক ভালবাসা জানাই...সবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং প্রাউড পিল করি এত ভাল ভাল ভাই বোন বন্ধু আমার জীবনের সাথে জড়িত বলে।

বিদ্র: মোবাইলে টাইপ করেছিলাম কাল তাই কাল আর পোষ্ট করা হয়নি। ভুল ত্রুটি মার্জনীয়। ভাল থাকুন সবাই, আল্লাহ হাফেজ।

ফেইসবুক, প্রথম আলো ব্লগ, চলন্তিকা ব্লগ, শব্দনীড় আর বন্ধু ব্লগে জন্মদিন নিয়ে হয়েছিল বিশাল আয়োজন। যা দেখে আমার সত্যিই চোখে পানি এসে গেছে........

শুভেচ্ছা বাণির মধ্যে থেকে কিছু ম্যাসেজ

এই মেঘ এই রোদ্দুর
লিখে লিখে ছবি তুলে
যেতে চাও যাও যদ্দূর;
দেখে নেবো চেখে নেবো
আমরাও সাথে যাবো তদ্দূর!
আমি জানিনে তা কদ্দূর!

রাশি রাশি শুভেচ্ছা দিয়ে গেল সবে তাই
নতুন কি বলি আর ভেবে কিছু নাই পাই
চলতে পথের বাধা করে চূর্ণ
শুভাষীশে প্রাপ্তিতে হয়ে পূর্ণ
যায় যেন দিনমান এ প্রার্থনা করে যাই ।

এবং জন্মদিনের শুভেচ্ছা আপু...
প্রত্যুষ আলো পড়েছে চোখে
চোখ মেলে তাকাও,
আগামী আজ ডেকেছে তোমায়
হাত বাড়িয়ে দাও !

জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন !

জন্মদিন, শুভ জন্মদিন !!

Faithful and Loving
Generous and Warmhearted
Creative and Enthusiastic
Broad-minded and Expansive
A very happy happy birthday


আজকে তোমার জন্ম দিন
শুভ শুভ শুভ দিন,
ভাল থেকো সুখে থেকো
থেকো চির দিন।
তোমায় দেবার কিছুই নেই
শূন্য দু’টি হাত,
বিধির কাছে তোমার জন্য
করছি মোনাজাত।।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×