বর-বউ হউক একে অপরের বিপদে হাত ধরিবার.....
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বউয়ের জ্বালায় মরে নাকি
সব বেটার দল
সংসারের সব ঝামেলা সঁপে
করে মিছে ছল।
টাকা কামান বাজার করা
এইতো মাত্র কাজ
বাকিটা সময় আড্ডাবাজি
চলে সকাল সাঁঝ।
ঘরে এসে মাতব্বরি
শাসন কোশন চলে
পান থেকে চুন কষলে
হাজার কথা বলে।
তরকারীতে নুন কম
ঝাল কেন বেশি
একটু খানি দোষ হলে
রাগে টান পেশি।
সকাল বেলা ঘুম ভাঙ্গে
আটটা কি নয়টায়
বউটার কখন ঘুম ভাঙ্গল
খবর নেয়না বেটায়।
তাড়াহুড়া করে বেটা
অফিসে ছুটল শেষে
এসি রুমে দিন কাটিয়ে
ফিরল আরাম আয়েশে।
এসেই বলে ও বউ
গরম ভাত বাড়
পানি আন লবণ দে
অন্য কাজ ছাড়।
আরামে থেকেও বেটারা
বউকে কষ্ট দেয়
সুন্দরী এক মাইয়া পেলে
তার পিছু নেয়।
বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে
তার কম্ম শেষ
অসুখ বিসুখ মায়ে দেখে
যত দু:খ ক্লেশ।
পড়াশুনা স্কুল কোচিং
মায়ের উপর ন্যস্ত
বাচ্চা নিয়ে ফেরেশানি
দিনভর মা ব্যস্ত।
শত কাজ রান্না বান্না
সংসার সামলানো
ক্লান্ত দেহে হাসি মুখে
বাচ্চা আগলানো;
কে হবে মায়ের মত
এমন মমতাময়ী
কাঁধে নিয়ে সব কষ্ট
হাসিটা ভুবনজয়ী।
এত সব করেও বেটারা
খুঁজে না পায় গুন
ইচ্ছে হয় সবগুলারে করি
এক সাথে গুম খুন।
বউ মরলে ওরা নিজেদের
ভাগ্যবান কয়
এই বুঝি পাওনা বউদের
প্রাণে নাহি সয়।
সময় থাকতে ভালো হও
বদের হাড্ডি যতসব
বউ ছাড়া নিস্তব্ধ শ্বশান
ঘরে নেই খুশি কলরব।
সুখে দু:খে হাসি খুশিতে ভরে থাকুক
প্রতিটা পরিবার
বর-বউ হউক একে অপরের বিপদে,
হাত ধরিবার।
(Wednesday, 14 May 2014 at 22:23)

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭

ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন