somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায় রাত, অসহায় নারী….

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতি রাতেই চেনাপথ ধরে একাকি হেঁটে বেড়াই
হাঁটতে থাকলেও রাস্তার আশপাশে নজর বুলাতে ভুল হয় না,
রাস্তার দু’পাশ দূর্বাঘাসের ফাঁকে ফুটে থাকে অসংখ্য বুনোফুল
নিয়ন আলোতে বুনোফুলগুলো বড্ড অচেনা লাগে।

পথটা নির্জন হলেও রাতের হাঁটার কাজটা সাড়েন অনেকেই
মানুষের কলকাকলীতে সুনসান পথ মূখর হয়ে থাকে;
সেই মুখরিত পথের মাঝখানে শুয়ে থাকে এক পোয়াতি কুকুর
তার আশেপাশে পাহারা দিতে থাকে আরো ছয়সাতটা কুকুর
খুব আয়েশ করে পোয়াতি কুকুর ঘুমিয়ে থাকে।

তার পাশ ঘেঁষেই আমরা হাঁটি
মানে বার বার হেঁটে হেঁটে গোল চক্কর দিতে থাকি
আমার মত সবারই মনে মায়া হয় কুকুরটির জন্য
কেউ তাঁকে যন্ত্রণা দেয়না ভুলেও, ঘুম থেকে উঠানোর চিন্তাও করে না।

পোয়াতি কুকুরটির বাবা কুকুর কোনটি হয়তো সে জানে না
অথচ তাদের আগত সন্তানের জন্য কুকুরগুলো উদগ্রীব থাকে
ভালবাসায় ভরিয়ে দেয় পোয়াতি কুকুরটিকে কুকুরগুলো।
যখনই বিপদের আশংকার আঁচ পায়
ওরা দলবদ্ধভাবে ঘেউ ঘেউ করতে থাকে
যেন মা কুকুরটির কোন ক্ষতি না হয়।

ভাবনাগুলো তখনই এলোমেলো হতে থাকে, পুরুষরা তোমানুষ অথচ
রাত বিরাতে অসহায় মেয়েদের নিজেদের খায়েশ মিটানোর জন্য
ভোগ করে মুহুর্তেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়।

নষ্টামির শেষ পর্যায়ে অসহায় মেয়েটিকে পোয়াতি বানিয়ে
সেই নষ্ট পুরুষ আর সে পথে পা বাড়ায় না কখনো
ভুলক্রমে সে হয় অনাগত সন্তানের বাবা।

সন্তানের বাবা কখনো পিছু ফিরে দেখে না, বা ভাবেও না অসহায় মেয়েটির কথা।
পিতৃপরিচয়হীন একটি শিশু পৃথিবীতে এসেই লাঞ্চনা গঞ্জনার শিকার হয়
তবু তার ঠোঁটে লেগে থাকে মিষ্টি হাসি, মায়াকাড়া চাহনী,
অবুঝ শিশু কখন যে আধোবোলে বলে উঠে বাব বাব্বা, মা ।

সে বুঝতেই পারে না আগত দিনগুলো কতটা ভারী হয়ে বর্ষাবে তার মাথায়;
তার পথচলা হবে কাঁটা বিছানো পথে, পথ চলতে সে প্রতিনিয়তই শুনবে
তার মা সম্পর্কে তিক্ত আর লজ্জার কথা।

তবুও সেই মা তার সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবে,
রক্ষা করতে চায় সকল অশুভ শক্তির কাছ থেকে..
সর্বশক্তি দিয়ে আগলে রাখে অভাগী মা তার সন্তানকে
যেন দু:খের বা নষ্টামির একটা আঁচড়ও না পড়ে তার গায়ে।

পরম মমতায় সন্তানকে লালন পালন করে এগিয়ে নিয়ে যেতে চায় ভবিষ্যতে।
আর অন্যদিকে সম্মানের সহিত সমাজে মাথাউঁচু করে বেঁচে থাকে
নোংরা মনের মানুষটি, যে সেই অভাগা সন্তানের বাবা।
(26 September 2014 at 22:38)
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×