অলস বেলা পার করা কঠিন
অথচ রাত পোহালেই শুরু কর্মব্যস্ত জীবন,
রুটিন মাফিক সময় পার
যন্ত্রণায় কুঁকড়ে উঠা সময় কাটতে চায় না!
চারদিকে এত নিরবতা কেনো;
ইচ্ছাস, উচ্ছাস হারালো কেনো অবেলায়?
জীবন তো ছোট তোমরা বলো!
আমিও বলি জীবন ছোট, তবে ছোট নয়
যন্ত্রণাময় পল কাটিয়েছ কি কভু নিরবে নিভৃতে?
তখন কি মনে হয়নি, জীবন ছোট নয়,
জীবনে কষ্টের এক ঘন্টার হিসাব কষে দেখোতো,
জীবন কত বড়.....
অলস সময়, অপেক্ষার সময়গুলো এত দীর্ঘ কেনো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


