আমিতো চাই না অতি আরাম, অধিক সুখ
নরম বিছানা, মিহি জামা, মলিন মুখ।
গাড়ি, অযথা শান্তির বাণী, জ্ঞানের কথা
মেকি ভালবাসা, আঁখি জল, আর বৈরিতা।
আমি চাই না হারাতে ভালবাসা কিঞ্চিন্মাত্র
বিস্বাদে হই বিশ্রুত, অথবা অবজ্ঞার পাত্র।
খেলার পুতুল কারো হাতের, হতবুদ্ধি বা রাশভারী
যে বুঝে আমায় মাথায় রাখি নয়তো টেনে দেই দাঁড়ি।
আমি চাই অনন্তকাল ধরে সরল পথ দিতে পাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





