তোমার সাথেই ভিজতে চাই...।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝুমঝুমানি ছাতার উপর
তালে তালে বাজছে নুপূর
বৃষ্টির ছিটা পায়ের পাতায়
ছন্দ তুলছে মনের খাতায়।
একলা উদাস একলা প্রহর
নিরব হলো মনের শহর
বৃষ্টি ছুঁতে আসবে তুমি
আনন্দে সিক্ত মন ভূমি।
অপেক্ষাতে বসে বসে
যাচ্ছি সুখের অংক কষে
ক্ষণে ক্ষণে উদাসী মন
কাঁপিয়ে দেয় হীম শিহরণ।
কোথায় তুমি তাকাই দূরে
আছো কি-গো ঘুমের ঘোরে
বলেছিলে বৃষ্টি এলে
আমার সাথে ভিজবে ছেলে!
পায়ে পায়ে পা'টা ফেলে
হাঁটব দুজন এলেবেলে
হাতের পরে হাতটি রেখে
যাব দু'জন স্বপ্ন এঁকে।
বৃষ্টির ফোঁটায় ছন্দ তুলে
যাব সকল মন্দ ভুলে
ভালবাসায় সিক্ত হয়ে
থাকব আমি তোমায় ছুঁয়ে।
ভাবনাগুলো মনের কোণায়
অপেক্ষার-ই প্রহর গোনায়
এই যে শুনো বৃষ্টি থামল
আকাশকোণে রোদ্দুর নামল।
দূরে দৃষ্টি তুমি যে নাই
আস্লে নাতো ধ্যত্তেরি ছাই
হুশ করে থামল না গাড়ি
নিরাশ মনেই ফিরব বাড়ি।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন