ছবিগুলো ক্যানন ডি৬০০ দিয়ে তোলা। সবগুলোই আমাদের গ্রামের বাড়ি থেকে তুলেছি। শহরে তো ফটো তোলার কোন থিমই নাই ....... না আছে প্রকৃতি, না আছে সবুজ, রুক্ষতা আর ইট পাথর, বড় অট্টালিকা আর পাথর মানুষ ছাড়া কি আর আছে এখানে। এখানে আকাশ দেখা যায় না। উপরে তাকালে শুধু বৈদ্যুতিক তার আর উচু উঁচু প্রাসাদের জন্য আকাশ দেখি না । এ বড় আক্ষেপ আমার। শরত কখন যায় হেমন কখন আসে টেরই পাইনা। শরতের আকাশ দেখিনা কত বছর হলো অথবা দূর্বাঘাসে দেখিনা হেমন্তের শিশিরবিন্দু।
বছরে একবার যাই গ্রামের বাড়ি। তাও শীত সিজনে সে সময় প্রকৃতি থাকে খুবই রুক্ষ। ছবি উঠালেও সে ছবিতে প্রাণ থাকে না। বিবর্ণ আকাশ তবু ভাল খুব ভাল লাগে । গাছের ছায়া, পুকুর, তালগাছ, খেঁজুরগাছ .... যেখানে বসি গিয়ে সেখানেই শান্তিতে পরাণ জুড়িয়ে যায়। আল্লাহর অশেষ রহমত আল্লাহ তাআলা আমাকে সুন্দর দেখার জন্য দুটো চোখ দিয়েছেন।
যদিও ছবিগুলো বনে জঙ্গলের আনাচে কানাছে অবহেলায় পড়ে থাকা ফুল আর প্রকৃতি তাও ভাল লাগে ক্লিকাইতে (কিন্তু এখনো ক্যামেরাবাজিতে আমি ফেল, কিছুই শিখতে পারলাম না sad ) সেগুলোই ক্যামেরাবন্দি করেছি।
১। এই ফুলগুলো হলো বিলম্বি গাছের। অনেকেই বিলম্ব ফলটা দেখেছেন আমার ধারণা । গাছের কাণ্ড ফুঁড়ে উঠে ফুল এবং তার থেকেই ঝুলে থাকে হাজার হাজার বিলম্বি...... উহ্ কি যে সুন্দর লাগে যখন সবুজ ফলগুলি গাছকে মায়ায় বুকে জড়িয়ে ঝুলে থাকে। এই ফলের স্বাধ কিন্তু কামরাঙার মতই। বেশীর ভাগ মানুষ এ দিয়ে টকের তরকারী রান্না করেন।

২। আমি এভাবেই ফুরিয়ে যাই....... শুকিয়ে যাই..... মরে যাই... মিশে যাই মাটিতে- আমি মরে যাব কিন্তু ভাল লাগছে খুব, কেউ একজন আমার তছবির খিছেছেন...... আমি অমর হয়ে থাকব নেট জগতে big_smile ---- গোলাপী জবা।
(আমাদের জীবনটাই তো এমন..... ফুটে থাকি একটা সংসারে কত প্রয়োজন মিটিয়ে বেলাশেষে ঝরে যাই অবহেলায়)

৩।
বহু ভয়ংকর তবে আমি সুন্দর
আমার রং নিয়ে রাঙাও হৃদয় বন্দর
দেখো চোখ বুলিয়ে দেখো না আমায়
রেঙেছি আমি কালো হলুদ জামায়।
(আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটি জিনিসই সুন্দর। কি সুন্দর রং এসব পোকা মাকড়ের গায়ে) শোকরিয়া আল্লাহ তাআলার দরবারে।

৪।
যদি চাও দিতে আমায় কিছু
দিয়ো রক্ত জবা কানের দুল
ফুলের গয়নাতেই সাজব আমি
আনতে তুমি করোনাক ভুল।
রক্ত জবা ফুল , ঘ্রাণ নেই তবে ..... টুকটুকে লাল পরীর মতো গাছের কানে রক্তিম দুল হয়ে দুলতে থাকলে তার সাথে এ মনও দোলে উঠে।

৫। তুমি বন্ধু পাথর মানুষ
নিম করলা উচ্ছে তিতে
ফুলের মতই মিষ্টি হয়ে
হতে পারো আমার মিতে।
(করলা ফুল । আমি নিশ্চিত না কিন্তু)

৬।
এত সুন্দর ফুল নাম দিছে মানুষ শিয়ালমুখী
হলুদ সাদায় ফুটে সুন্দর বিলিয়ে সে থাকে দু:খী
(হইল কিছু........ হলুদ আর সাদা দুই রংয়ের শিয়ালমুখী দেখতে পাওয়া যায়)

৭। করলা ফুল

৮। শিয়ালমুখী

৯। বিলম্বী ফুল

১০। শিয়ালমুখী

১১। রক্ত জমা .... গাছের কানে ঝুলে থাকে সে

১২। মরিচ ফুল মরিচ ফুল ...... রূপা দিয়া হাত কেনো বান্ধাইলি......

১৩। আমি ওয়েস্টইণ্ডিজ........ স্বগর্ভে বুক উঁচু করে এভাবেই দাঁড়িয়ে থাকি......
বিট্রিশগো মাথা তুলে খারা হইতে দেই নাই হাহাহা.......... দাদারাও দু:খ পাইছে বহুত sad আহারে big_smile

১৪। ফরমালিনবিহীন পেঁপে........ ফল

১৫। মাথা তুলে দাঁড়িয়ে আছে রক্ত জবার কলি


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


