সে কোনো একদিন রোদ্দুরের সাথে অফিসে দুপুরে লাঞ্চ করেছে বাসা থেকে আনা খাবার দিয়ে,
রোদুর তাকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে এগিয়ে দেয়। অফিসে দেখা হয়েছিল... রোদ্দুরের সাথে তার
হয়ত কথাও হয়েছিল অনেক.. ফোনে কিংবা চ্যাটে...হঠাৎ সে হারিয়ে যায়।
কেউ কারো খবর জানেনা রাখে না..
আচম্বিতে একদিন আবার তাদের অদৃশ্যে দেখা
কথা হয়... মেঘ চিনতে পারে কিন্তু রোদ্দুর কিছুতেই তারে মনে করতে পারেনা।
স্মৃতিগুলো তার এভাবেই এলোমেলো হয়ে যায়, আফসোস বিরাট আফসোস!
মেঘ বেটা বলেছে রোদ্দুরের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিতে তাহলে স্মৃতি ফিরে আসবে আবার।
শুনেছি কবিদের মাথা নাকি আউলা ঝাউলা থাকে। কিন্তু রোদ্দুর তো কবি ছিল না, তার এই অবস্থা কেন আজিব!!!
চলেন বেন্দা লইয়া রোদ্দুরের মাথায় বাড়ি দিয়া আসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


