পিশাচদের হাতেই অবশেষে হলি তুই খুন
মিথ্যে মিথ্যে সব মিথ্যে তনু ক্ষমা করে দিস বোন
মরেও পাসনি শান্তি তোকে নিয়ে টানা হ্যাঁচড়া
দেশটার দখলে যে সব চোর ডাকাত চ্যাঁচড়া।
বিচারের প্রহসন দেখি.... হতে থাকি হতবাক
ধরতে পারিনি কেউ আজ অব্দি আইনের ফাঁক
কোথাকার জল যে কোথায় গিয়ে শেষে গড়ায়
হায় তনু তোর নামে সমাজে এরা কুৎসা ছড়ায়।
ভালই হয়েছে চলে গেছিসরে প্রমাণ না রেখে
তা না হলে কত না যেতাম চোখে দু:স্বপ্ন এঁকে
চারিদেকে ঘিরে আছে কতো নরখাদকের দল
দুর্বলের উপরই ওরা খাটাতে চায় ওদের বল।
বিচার আর কি চাই বল! কার কাছে চাইব তনু
তার চেয়ে জ্বলে থাক মনাকাশে হয়ে রঙধনু
ওরাতো তোকে শান্তিতে ঘুমোতেও দেয়নি কবরে
সোহাগী-রে দেখেছিস দেশটা ভরে গেছে বর্বরে।
ফরেনসিক ডাক্তার সাব কামদা প্রসাদ সাহা
মানবতার দুয়ারে দাঁড়িয়ে কর্ম করেছে মহা
ময়না তদন্ত শেষে তিনিই হলেন মহামানব
শত হাজার তনুর কাছে ডাক্তার আজ দানব।
কিভাবে জানাই বল দাবী ধর্ষকের ফাঁসি হোক
আইনের প্রহসন সত্যি ভেঙ্গে দিলো আজ বুক
আমরাও ছাড়ব না দাবী ফাঁসির... ধর্ষক খুনী
নিয়তির বিচারে সে ফাঁসবেই; ক্ষণ যাই গোনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


