সে প্রায়ই চুপি চুপি রোদ্দুরের অলক্ষ্যে রোদ্দুরকে দেখে যায়.....। রোদ্দুরের মন তখন আনচান করে।
অথচ রোদ্দুর বুঝতেই পারেনা..... তাকে ছুঁয়ে ছুঁয়ে ভালবাসার বৃষ্টিরা ঝরছে অথচ সে ভিজতে পারছে না!
তৃষ্ণার্থ রোদ্দুরের মন পানিতে মিটছে না........তিয়াসা।
এভাবেই কেটে যায় তৃষ্ণার্থ প্রহরের কয়েকটা পল।
তৃষ্ণা কেটে যায়........ সে আর ফিরে আসে না রোদ্দুরের সম্মুখে।
থেকে যায় ভালবাসার গোপন অব্যক্ত কিছু কথা।
রোদ্দুর জানে সে আবারো আসবে........ তাই সে তার দৃষ্টি সজাগ রাখে।
বেঘোর ঘুমের ঘোরেও তার দুটো চোখ খোলা! শুধু তাকে দেখবে বলে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


