সুখ যে মায়ের পায়ের তলে
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোরের আলো স্নিগ্ধ যেমন
শিশু মোদের স্নিগ্ধ তেমন
শিশু ঘরের শোভা বাড়ায়
ঘরের সকল দু:খ তাড়ায়।
খেলার পুতুল শিশু ঘরে
হাসি গানে প্রাণটা ভরে
বললে শিশু একটি কথা
দূর হয়ে যায় সকল ব্যথা।
হাঁটি হাঁটি পা পা করে
হাঁটতে শিখে আঙ্গুল ধরে
বাবা মায়ের আদর পেয়ে
আনন্দে সে যায় গান গেয়ে।
তাকে ঘিরে স্বপ্ন দেখে
মা বাবা যায় স্বপ্ন এঁকে
একদিন শিশু বড় হবে
ভাল মানুষ চিনবে সবে।
বাবার মনে মায়ের মনে
সুখের ছায়া ক্ষণে ক্ষণে
সন্তান সজীব সবুজ পাতা
সুখে হবে কাব্যগাঁথা।
একটি শিশুর শিক্ষার গুরু
বাবা মা থেকেই হয় শুরু
সত্য মিথ্যা আদব কায়দা
শিখালে হবে খুব পায়দা।
মানুষ হবে সমাজ মাঝে
সম্মান পাবে নিজের কাজে
দেশের জন্য দশের জন্য
সেবাই হবে অগ্রগন্য
তবেই মা বাবা হয় ধন্য
সন্তান তাদের হয়নি বন্য
বুড়োকালের মাথার ছাতা
খুলে যাবে সুখের খাতা।
আগাও সন্তান সঠিক পথে
উঠে মায়ের স্নেহের রথে
দোয়ার মালা পড়ো গলে
সুখ যে মায়ের পায়ের তলে।

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১

আমার মনের ঘোর গেলো না উৎসর্গ
প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।
তিনি নেই। অনেক বছর হলো।
তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন