আচম্বিতে বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মনশহর.......
১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা সবাইকে
©কাজী ফাতেমা ছবি

রিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে
বৃক্ষ লতা চুয়ে চুয়ে
বৃষ্টির হাওয়া ঠান্ডা ঠান্ডা
দেহ আছে ছুঁয়ে ছুঁয়ে।
আকাশ সাজে মেঘে মেঘে
তার মাঝে দেয় সূর্য উঁকি
মেঘের শাড়ি পড়ে সাজে
রোদ্দুর রাণী ঐ টুকটুকি।
ভেজা মাটি ভেজা পাতা
রঙবেরঙের হাজার ছাতা
ব্যস্ত পথে চলছে টাক্কু
বৃষ্টি বাঁচিয়ে টাক মাথা।
অফিসপাড়া মাতল সুখে
আড্ডা চলবে আজ কফি চা'য়
উষ্ণ কাপে ঠোঁটের ছোঁয়া
তৃপ্তির শিহরণ ভেজা গায়।
চায়ের টঙে ভীড় জমেছে
টুংটাং মৃদু... সুরে সুরে
টঙের চালে বৃষ্টি পড়ছে
ঝমঝমিয়ে অলীক ঘোরে।
রোদ্দুর রাণী কই লুকিয়ে
অগ্নি চোখে আজ তাকায় না
তপ্ত ধোঁয়া ধরায় ছেড়ে
আজকে দেখি চোখ পাকায় না!
বৃষ্টি ঝরছে আকাশ জুড়ে
ছনের চালে গাছের শাখে
বৃষ্টি পড়ছে ঝরঝরিয়ে
ধূলোওড়া ঐ পথের বাঁকে।
ধূলোবালি বেঘোর ঘুমে
রইল পড়ে পথের মধ্যে
কবির মনে ছন্দ হয়ে
খাতায় ঝরছে ছড়া পদ্যে।
দূর্বাঘাসের ডগায় ডগায়
বৃষ্টির ফোঁটা আছে বসে
মুক্তোর দানা টলমলিয়ে
ছোঁয়া লাগলেই পড়ছে ধ্বসে।
ভালো লাগে বৃষ্টি আমার
ঝরঝরিয়ে যাক-না ঝরে
দাওয়ায় বসে বৃষ্টি ছুঁবো
হাত বাড়িয়ে মনটি ভরে।
কাজকর্ম সকল চুলোয় যাক
আজকে আমার বৃষ্টির প্রহর
আচম্বিতে বৃষ্টি এসে
ভিজিয়ে দিলো মনশহর।

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন