somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা আমায় অশালীন ভেবোনা....

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চকচকে মেঝে হেঁটে হেঁটে এখান ওখানে পায়চারী
টিমটিম মৃদু আলো শীতাতপ কক্ষে নি:শ্বাসটা ভারী
ঊনত্রিশ পোয়াতি মা বেডে বেডে শুয়ে হাঁসফাঁস ক্ষণ
সময় কি আর হয় পার ফিরে যাওয়ার তরে পাগল
একেকটি মন।

যন্ত্রনায় কুঁকড়ায় এক ভবিষ্য মা ছলছল চোখে
নার্সের পানে অবাক তাকিয়ে থাকা মলিন মুখে
রক্তের চাপ বাড়ছে কমছে অসহায় সটান শুয়ে
বেডে এপাশ ওপাশ হাতে স্যালাইন টপটপ ঝরে
ধীরে নল চুয়ে।

পর্বত পেটে মেশিন ছুঁয়ে আছে প্রজন্মের হার্টবিট
শ্বাস উঠানামা দেখি যন্ত্রে ধড়াস ধড়াস পিটপিট
হার্টের শব্দ শুনতে পাই পৃথিবীতে আসার পূর্বেই
তলপেটে ভুমিকম্প তুলে প্রজন্ম খেলছে ফুটবল
মা-সে লড়বেই।

একশত চল্লিশ কি পঞ্চাশ হার্টবিট নার্সের হাসি
বাচ্চার সবই ভাল, চিন্তা নেই, নার্স যেনো স্বপ্নচাষী
ভবিষ্যত মা নিশ্চিন্ত, আবেগে পেটে হাত, ভালবাসি
সব খুশি সঙ্গে নিয়ে আয় বাঁচা, আমি মা-যে অপেক্ষায়
বসে সুখ নাশি।

দেহের ওজন নিয়ে হাঁটা দায়, মা সাবধানে পা ফেলে
ঘুম নেই চোখে তবু স্বপ্ন তার মনে হরদম খেলে
ক্যানোলা গাঁথা শিরায় হাত পেটে রেখে বাচ্চার স্পন্দন
ঠাহর পেতে আপ্রাণ চেষ্টা মন ডুবিয়ে শুনে, সন্তান
আহ্ সেকি বন্ধন।

অপেক্ষার পালা হবে শেষ, প্রসব ব্যথায় কাতরাবে
দাঁতে দাঁত পিষে আর কত সহ্যের সাগরে সাঁতরাবে!!
ধৈর্য্যের বাঁধটা ভাঙ্গতে ভাঙ্গতে সহসা পৃথিবী কাঁপিয়ে
কান্নার ভেঙ্গে আসবে খুশির বারতা নিয়ে সেই শিশু
আর মা হাঁপিয়ে।

মা নিথর বেডে শুয়ে বিতৃষ্ণার ব্যথা সর্বাঙ্গে বিমর্ষ
একোলে ওকোলে বাবু কাঁদে হাসে মুগ্ধ পরিবেশে হর্ষ
নিভৃতে ফেলে চোখের জল কষ্টের সাগরে ভেসে মা-যে,
রক্তে ভেসে যায় প্যাড শক্তি নেই দেহে, তবু মা'র মনে
কি সুখ যে বাজে!!

আচ্ছা তোমরাই বলো মা হওয়াটা কি চাট্টিখানি কথা
বাবারা, মায়ের পাশে থেকে অনুভব করো সেই ব্যথা!
রক্তগঙ্গায় ভাসছে মা সন্তান আগলে ধরেছে বুকে
কষ্টের তো সবে শুরু, বুঝতে পারছো, প্রস্রাবে শুয়েও মা
আহা কি সুখে!

চিরন্তন সত্য বলে যাই, ভুলেও ভেবোনা আমি মিছে
অশালীন কথা নয়, অনুভূতি জাগাও যুক্তির পিছে
একটা মা অবিচল, পার করে শত কষ্টের প্রহর
নিজের শ্রী হারিয়ে সে লজ্জায় মাথা নিচু, সর্বাঙ্গে চলে
কষ্টের নহর!!

আল্লাহ মহান তিনি দিয়েছেন মায়ার পায়ের তলে
সন্তানের বেহেশত, সন্তানরা যেয়োনা পায়ে দলে
সে সুখ, অনুভবের দোর খুলে ভেবে চিন্তে দেখো দেখি
মিষ্টি মধুর মা ডাক শুনতে কষ্ট সহন সেতো হতে
পারে নাক মেকি!
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:১১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×