তার দয়াতেই আমরা বাঁচি (কবিতা+ছB=ছBতা)
৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
©কাজী ফাতেমা ছবি
প্রজাপতি ফড়িং পাখি
রঙে রঙিন ভরা ভূবন
হাজার রঙের আলোয় মাখা
আল্লাহ্ দিলেন সুন্দর জীবন

যেদিক তাকাই রঙে ভরা
ফুল পাখিদের গায়ে গায়ে
মুগ্ধ হয়ে শান্তি মনে
দাঁড়াই কভু গাছের ছায়ে।

প্রজাপতির পাখায় পাখায়
হাজার রঙ ছড়িয়ে আছে
মিশে আছে রঙের ছটা
ফড়িং ফুলে কিংবা মাছে।

গোলাপ জবা বেলী বকুল
সেজে আছে রঙিন জামায়
এতো রঙ ওরা পেলো কই
বলতে পারো কেউ কি আমায়?

রঙবেরঙে সেজে আছে
গেছো কুনো ব্যাঙেরা সব
ঘ্যাঙর ঘ্যাঙর পানির মাঝে
দিবারাতি সুর কলরব।

চড়ুই দোয়েল টিয়া ময়না
ধূসর সবুজ কিংবা কালো
ময়ূল তিতির বুলবুলিটা
দেখতে লাগে আরো ভালো্

রাজহাঁস কিংবা মাছরাঙা
তাদের গায়ে শত রঙ যে
পানির মাঝে ডুবে ডুবে
খাদ্য খুঁজার কতো ঢঙ যে!

পোকা মাকড় কীটপতঙ্গ
দেখলে আমার নয়ন জুড়ায়
হরিণ কিংবা বাঘের গায়ে
রঙে আঁকা ডোরায় ডোরায়।

অবাক হয়ে ভাবি কেবল
সন্ধ্যা দুপুর বিকেল প্রাতে
এতো এতো রঙের ছোঁয়া
দিলো কেগো আপন হাতে।

কার দয়াতে পশু পাখি
রঙিন জামায় আছে সেজে
রঙ বিলিয়ে মনের মাঝে
মুগ্ধ করে মোদের কে যে?

তুমি আমি জানি সবাই
দয়াল আল্লা'র দয়া এসব
ধরায় দিছেন রঙ সাজিয়ে
আনন্দ দেয় মোদের সেসব।

এতো রঙের ভীড়ে ভাবি
মানুষের মনে যে কতো রঙ
অনুভূতি অনুভব শিহরণে
ভাল মানুষ সেজে কেউ সঙ।

আল্লা'র দেয়া জীবন নিয়ে
ভাল মন্দে মিশে আছি
দু'চোখ মেলে দেখছি সুন্দর
তার দয়াতেই আমরা বাঁচি।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন