
©কাজী ফাতেমা ছবি
এনার্জি বাল্বের আলো দিয়ে কি-বা হবে বল!
মনের মাঝে একটা মোমের বাতি জ্বালাও
যে আলোয় তুমি শুধু দেখবে আমায়।
বাতাসের ঝটকায় মোমের আলো দুলবে
আলো আঁধারির মাঝে তুমি টেবিলের ওপাড়েতে
আচ্ছা এপাড়ে থাকা সে আবছা মুখটা দেখে
চিনতে পারবে কিগো?
শুনোনা! ভালবাসতে হলে অহম
ছুঁড়ে ফেলে দাও দেখিনি এক্ষণি!
মোম আলো আঁধারীর মেঝেতে।
আমি না-ই দেখলাম ছুঁড়ে ফেলা অহম তোমার
চোখে চোখ রাখলেই যেন বুঝতে পারি যে
টেবিলের ওপারটা বেশ দূরে নয়।
যখন ঝুঁকে আমার হাতটা ধরবে
ঠেলে ফেলে দিব না জেনে রেখো।
বলতো ভাবনাগুলো কেনো উল্টো হয়!
চোখে চোখই রাখনা একবার
রাখলে বুঝতে তুমি কতটা ভালবাসি।
এত ভারিতিরি রুষ্ট মেজাজ দেখিয়ে লাভ কি গো?
শান্তভাবে যদি কথা বলতে একটু।
তোমার জায়গাতেই অবিচল থেকে থেকে
ক্রমে দূরে সরে যাচ্ছি........
হারিয়ে যাচ্ছি দৃষ্টির সীমানা থেকে
যতটুকু আছি,আবছাতে.....
শুধু এক বার তুমি এনার্জির আলো
থেকে সরে এসে
হাতটি তুলে ইশারা দাও।
দেখো! দৌঁড়ে ছুটে চলে আসবো যত দুরে যাইনা কেনো।
28 October 2014
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



