
যে, যারা অন্যায়ভাবে তর্ক করতে পারে সমাজে- জিতেই যায় বুঝে না বুঝে
অন্যায় কলহে পটু হলেও মানুষ কারণে অকারণে দেখি তারেই খুঁজে।
যারা চুপচাপ সয়ে যায় তাদের উপর চাপিয়ে দেয়া হয় সব জঞ্জাল
চুপসে যায় সেসব লোক আটকে দেয় তাদের শত সমস্যার বেড়াজাল।
কলহে যারা পটু না তারা শুধু কবিতাতেই ছুঁড়ে ফেলতে যায় সব দু:খ
দু:খের নদী সাগর বহমান কবিতায়, কাব্যতা হারিয়ে সে কবিতা রুক্ষ।
সে নিজেও জানেনা শুধু তার কবিতা জানে সে কষ্টে কত ভাসায়েছে বুক
কবিতার শব্দে কিংবা লাইনে, প্যারায় দু:খ উগরে দিয়ে সে পায় বড় সুখ।
কভু কবিতা লিখতে গিয়ে চোখ দুটো তার অকপটে হয়ে যায় অশ্রুনদী
কলমের নীল কালি চুষে নেয় কাগজ তবুও দু:খ বয়ে চলে নিরবধি।
তর্কে জিতে যায় যারা তাদের চোখেতে কখনো শ্রাবণের জলধারা দেখিনি
তবুও কেন মানুষ তাদের কাছ থেকে অবাধ্য অন্যায় যুক্তি তর্ক শিখেনি।
তাদের চোখের কোণে জমতে দেখিনি কখনো আমি এক ফোঁটা শিশির বিন্দু
বুকেও তাদের জমা থাকেনা কখনো কষ্ট-যন্ত্রণায় ভরা নদী কিংবা সিন্ধু।
নিরবে যারা মানুষ ভালবাসতে চায় তারা পেয়ে যেতে থাকে শুধু উপেক্ষা
মন পাওয়ার জন্য তাদের- কেহই করেনা কোনোদিন সীমাহীন অপেক্ষা।
তারা অনুভূতিহীন চোখ নিয়ে বাঁচে বুক জুড়েই বিরাজে ধূঁধূঁ মরুভূমি
স্যাঁতস্যাঁতে শ্যাওলারা বাঁধতে বাসা দখল করে তার শুদ্ধ সে বুকের জমি।
কলহে পটু লোকেরা শান্তিপ্রিয় মানুষদের বুকে যন্ত্রণার তীরটা ছুঁড়ে
কথায় কথায় তর্কে তর্কে সে তীরগুলো বিদ্ধ হতে থাকে ক্রমেই বুক ফুঁড়ে।
শান্তিপ্রিয় মানুষের মনে কখনো তীরন্দাজ হওয়ার সাধ যেনো জাগেনা!
তারা জীবন ভরেই কটু তীক্ত কথা শুনে যায় তবু তারা কেন যে রাগেনা।
ওরা ওদের প্রাপ্যতা বুঝে নেয় চুপচাপের উপর অন্যায় যুক্তি চাঁপিয়ে
কলিজাটা ছিঁড়ে টেনে নিয়ে এরা খায় তবুও প্রকৃতি দেয়না বুক কাঁপিয়ে।
কলহ প্রিয়রা যারা, যে যেমন পারে টেক্কা দিয়েই চলে যেতে যায় সম্মুখে
নিজেদের সব কষ্ট পিছনে ফেলে সুখ কুঁড়াতে আগায় কেবা তাদের রুখে?
আর যারা নিরবেই কষ্ট পেতে ভালবাসে তাদের থাকেনা কোন মনিমুক্তো
সকল উচ্ছ্বাস কেড়ে নিয়ে পিছু ফিরে কলহ প্রিয়রা দেখিয়েই যায় সুক্তো।
শান্তিপ্রিয় মানুষেরা সস্তাতেই রচনা করে চলে তাদের অশ্রুভেজা কাব্য
ব্যর্থতার শত অশ্রুবিন্দু দিয়ে গাঁথা মালা গলে পড়ে এটা যেনো তার প্রাপ্য।
রাত জেগে আবেগের নদী বহায় আর সাদা পাতায় পড়ে হয় দীর্ঘশ্বাস
কলহপ্রিয়রা জানতেই পারেনা অযাচিত সব অশ্রুপাতের হাঁসফাঁস।
১০ জানুয়ারী ২০১৪
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



