চল্ ভিজি....
১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
কচুপাতা চুয়ে চুয়ে
বৃষ্টি পড়ে চোখের পাতায়
ও ছেলে তুই ভাবছিস কি-রে?
স্বপ্ন আঁকছিস মনের খাতায়!
আষাঢ় মাসের বৃষ্টি পেয়ে
মেলে ধরলি আউলা মাথা
তবে কেনো মাথার উপর
মানকচুতে ধরলি ছাতা।
উড়িয়ে দে হাওয়ার মাঝে
মানকচুর ঐ সবুজ ছাতা
বৃষ্টির ফোঁটায় ভিজবি ছেলে
ভাবছিস কেনো এতো যা-তা।
অবাক হয়ে বৃষ্টি দেখছিস
স্পর্শ নিবি বাইরে আয়-না
ভিজবি যদি আমার সাথে
ধরতে পারিস ফিরে বায়না।
চল-না ভিজি বৃষ্টির জলে
ভিজে হবো জবুথবু
ঠাণ্ডায় কাঁপবি জ্বরে ভুগবি
আমার সাথে ভিজবি তবু।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
আষাঢ় মাসের এই প্রহরে
মুগ্ধ হয়ে বৃষ্টির স্পর্শে
শিহরণ যে মন শহরে।
তুই যদি ফের ডাকিস আমায়
বৃষ্টির জলে ভিজব দু'জন
মনের ভিতর প্রেমের পাখি
সুর তুলবে শুন্ কুহু কুজন।
কাদাজলে মাখামাখি
একদিন না হয় হলি পাগল
খুলে দিবো তোর জন্য আজ
আবেগী এই মনের আগল।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন