somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদাস প্রহর....

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


©কাজী ফাতেমা ছবি

জলের মাঝে পা ডুবিয়ে-অপলকে উদাস আঁখি
এমন কিছু প্রহর আমার-ইচ্ছে কেবল একলা থাকি..
শেষ বিকেলের বুকে বসে-একলা আঁকি জীবন ছবি
সঙ্গী শুধু সে-ই হবে-গোধূলিয়ার রক্তিম রবি।
এমন প্রহর ভাবার প্রহর-মুগ্ধ হওয়ার স্নিগ্ধ প্রহর
স্বস্তির নি:শ্বাস বুকের ভিতর-জলে ঢালি জীবন জহর।
বসে থাকি জলের উপর-সন্ধ্যার আবির গায়ে মেখে
নীড়ের ফেরার তাড়া দিয়ে-দূরের পাখি যাচ্ছে ডেকে।
এমন প্রহর আমার প্রহর-ভাল লাগার ছোট প্রহর
মৃদু হাওয়ায় শান্তির প্রহর-উচ্ছ্বাসের ঢেউ মনের শহর।
ঢেউয়ে ঢেউয়ে ঝিলমিলিয়ে-রোদ্দুর হাসে জলের উপর
বাজে টুংটাং রিনঝিনিয়ে-ঝিলের পাড়ে জলের নুপূর।
কেউ নাই পাশে একলা আমি-জলে ভাসাই স্বপ্ন হাজার
সুখের ভেলায় ভাসলে নামে-শিহরণের ঢেউ মন মাঝার।
-
এমন প্রহর হঠাৎ করে-আসতে যদি ডিঙি বেয়ে
আমায় দেখে তরতরিয়ে-বৈঠা হাতে আসতে ধেয়ে...
দূরের ডিঙি দেখে আমি-তোমার কথা ভাবতাম শুধু
একলা আমি বসে আছি-মনের বাড়ি মরু ধূঁধূঁ ।
এসো তুমি ডিঙি নিয়ে-ভেসে যেতে ইচ্ছে জাগে
অভিমানের প্রহর দেখো-উদাস আছি অনুরাগে।
হাতটি ধরে উঠব নায়ে-ডুবুডুবু ডিঙি নায়ে
বসব দুজন পাশাপাশি-ছোঁয়া লাগিয়ে গা গায়ে
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×