ছ্যাকা খেয়ে বদের হাঁড়ি
আবোল তাবোল বকছে
কোন সে নারী জানি না কে
কার কাছে সে ঠকছে!
রুটি ছ্যাকার তাওয়ায় রেখে
কে-রে তারে ভাজছে
তাই বুঝি তাই জেসন মিয়া
পাগলের ভাব সাজছে!
ভুঁরি ভুঁরি স্ট্যাটাস দিচ্ছে
নারী নারী বলে
সুন্দরী সব নারী দেখলে
সে নাকি যায় গলে!
ফর্সা মতন দেখলে নারী
পিছু পিছু ছুটে
সেই নারীদের পিঠনি খেয়ে
মন'টা যায় তার টুটে!
সামনে দিয়া হাঁটলে নারী
মিটিমিটি তাকায়
পীরিত করবে ফন্দি মনে
বদ বুদ্ধি সে পাকায়!
কিন্তু নারী দেয় না পাত্তা
অবিরত ছ্যাকা
বারেবারে খেয়ে এসব
ঘাড় হয়ে যায় ব্যাঁকা।
তবু সে হটে না পিছু
নারীর পিছু ভাগে
অভিমানে কান্দে হাসে
রাগে অনুরাগে।
শত চেষ্টা যায় বিফলে
পায় নাকো নারীর মন
তবু জেসন সফল হবে
মনে করে সে পণ!
হয় না সফল তাই বলে কি
প্রেমে পড়বে নাকো
উলটা পালটা মিষ্টি কথার
পাতায় প্রেমের সাঁকো।
কেউ উঠে না সেই সাঁকোতে
দূরে থাকে নারী
নারীদের তাই বলছে মন্দ
আস্ত বদের হাঁড়ি।
যা ইচ্ছে তাই বলছে জেসন
নারী নাকি মন্দ
ফেবুর পাতায় নারীর সাথে
বাঁধাচ্ছে সে দ্বন্দ্ব!
বুঝে নাকো নারী জাতীর
সম্মান অতি উঁচু
নারী ছাড়া জীবন যে তার
চুলকানি ওলকচু।
নারী ছাড়া বদের হাঁড়ি
ক্যাম্নে আইলো ধরায়
তবু বেটা বদের হাঁড়ি
নারীর দুর্নাম ছড়ায়।
নারী হলো মায়ার খনি
বট বৃক্ষের ছায়া
নারী হলো কন্যা কভু
জননী ও জায়া!
নারী জাতী কল্যাণময়ী
মমতাময়ীও বটে
নারী হলো স্বপ্ন রঙিন
ছবি আঁকা পটে।
নারী জাতী সুখে দুঃখে
বন্ধনের এক সুতা
জেসন মিয়া মন্দ বললে
মুখে মারব গুতা!
নাকটি তোমার গুঁড়ো করব
ঘুষি মেরে শক্ত
ও বাচাধন হও না এবার
নারীকূলের ভক্ত।
সালাম জানাও হাজার সালাম
নারীর পা'টা ছুঁয়ে
নারী দেখলে রাস্তাঘাটে
শ্রদ্ধায় পড়ো নুয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


