কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছা ছন্দ....
০১ লা মে, ২০১৮ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম দিন তার শুনছি কানে
বৈশাখের এই দিনে
কি আর দেবো বল্ না বাবা
আজ তোর জন্মদিনে?
রোদ দেবো না বৃষ্টি দেবো
না ঝড় কাল্ বৈশাখীর
উপহার মোর রাখ্ না তবে
খাতায় হিসাব বাকির!
তার চেয়ে ঢের ছন্দ দিয়ে
দেবো কাব্য গেঁথে
ছন্দে ছন্দে দুলানন্দে
থাকিস আজকে মেতে।
দুষ্টামিতে রাজা তুই যে
সবাই ভালোবাসে
তোর কথাতে ছন্দমাখা
মুচকি সবাই হাসে!
বদামি তুই দে না ছেড়ে
যা হয়ে যা ভালো
একটুখানি বকে দিলে
মুখ করিস না কালো!
একটি বছর যায় গড়িয়ে
জীবন বড় অল্প
এরই মাঝে সুখে বাঁচার
গড়ে নিস তুই গল্প।
গল্প হাসির গল্প কান্নার
এইতো জীবন মোদের
কিছু থাক্ বোকামি কিছু
জেগে থাকুক বোধের।
বাকী জীবন যাক কেটে যাক
হাসি খুশি সুখে
উচ্ছ্বলতা থাকুক ঘিরে
সুর উঠুক তোর বুকে।
সুস্থ জীবন এই কামনা
জন্মদিনে করি
যাক বয়ে যাক ঈমানের সাথ
জীবন নামের তরী
(অটঃ তুই কথা ছন্দের প্রয়োজনে। ডোন্ট মাইন্ড)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন