somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সেই দিন..রানা প্লাজা ট্রাজেডি (২০১৩ সালের লিখা)

২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। হাওয়ায় বাজে কান্নার রোল

কিছুতেই স্বস্তি মিলছে না,না পারা যাচ্ছে স্থির হতে,
কান্নার রোল কানে যেনো বাজছে কাঁটা হয়ে,
কার দোষে যে দোষী আজ ওরা?
দোষ বুঝি ওই একটাই,ওরা খেঁটে খাওয়া মানুষ
ওরা শ্রমিক,ওরা শোষিত
যাদের শ্রমে আমরা করি লজ্জা নিবারণ
আজ এই লজ্জা রাখি কোথায় ?

আহারে বাঁচার জন্য কত আকুতি
"বাঁচান বাবা বাঁচান"
হাত নেড়ে বেঁচে আছি এখনো'র ইংগিত
আদৌ কি বাঁচানো সম্ভব!
তুমি রহম করো আল্লাহ,
বাঁচাও, যারা এখনো নিচ্ছে নি:শ্বাস
বরাদ্দ দাও তাদের জন্য একটু অক্সিজেন,
নববঁধু হারানো কাতর স্বামী;
বোন হারানো বোনের বুক ভরা হাহাকার,
পরিবারের ছায়া হয়ে যে সন্তান ছিলো মাথার উপর
কেড়ে নিলে মাবুদ তুমি অসময়ে তারে ।

২। অর্থলোভী নরপশুদদের বিচার চাই.........

দোহাই তোমাদের বরাদ্দকৃত টাকা
নিয়ো না নিজের করে,
যারা নিয়েছো এই গুরুদায়িত্ব
যৎকিঞ্চিত অর্থই হউক তাদের সহায়।
স্বজনদের আহাজারিতে আজ বাতাস হয়েছে ভারি
আমিও স্তব্দ আজ, দুরু দুরু বুকে
শ্বাস নিতে হচ্ছে যন্ত্রনা।
নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে
আর জেনেও যারা অসহায়দের
জীবন নিয়ে খেলেছে ছিনিমিনি
নরপিশাচ ওরা, এসব অমানুষ,
অর্থলোভীদের বিচার চাই ......।
April 24, 2013



৩। ভাল লাগছে না কিছুই

মন লাগে না কিছুতে, খাওয়া রোচে না রুচিতে ।
চোখের সামনে কি সব ভাসে, যেনো রক্ত লেগে আছে সবুজ ঘাসে।
হারিয়ে গেছে মনের শক্তি, শরীরেও বল নাই এক রত্তি।
লাশের গন্ধ ভাসিয়ে বাতাসে, নিয়ে এসেছে যেনো মন আকাশে।

কানে বাজে বার বার বাঁচার আর্তি, স্তব্ধ হয়ে আছি যেনো হয়ে গেছি মূর্তি।
কিছুই লাগছে না ভালো, দেখি না আলো,লাগে সবই কালো।
চোখ রাখব না আর কোনো চ্যানেলে, দেখব না আর মর্মান্তিক দৃশ্য চোখ মেলে।
কিছুই আর ভাল লাগে না, কিছুতেই মন লাগে না।

রাত কেটে যাবে নির্ঘুম,
স্মৃতিতে ভাসবে লাশের ছবি আর, গাঁয়ে কাটা দিবে লোম।
রাত শেষে প্রভাতে, দেখা হবে আবারও লাশের সভাতে।
ভালো লাগছে না কিছু, দু:স্বপ্নগুলো যে কখন ছাড়বে পিছু!!!!!!
April 25, 2013



৪। আর্তনাদ.........

লিখব বলে কতক্ষন বসে আছি,কি নিয়ে লিখব?
চিন্তা চেতনা দখল নিয়েছে সাভার ট্রাজেডী!!
চোখে ভাসছে বিভৎস সব দৃশ্য, কানে বাজে আর্তনাদ।
মৃত্যু জয় করে ফিরছে কেউবা,
সারা অংগে ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে;
ধুলো বালিতে মাখা মলিন মুখখানি
মৃত্যুপুরী থেকে ফিরে চোখে ঝরছে আনন্দাশ্রু।

একটি হাত নেই,পা রেখে আসা হয়েছে ধ্বংস স্তুপে,
পরমাত্মীয়দের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেনো,
হাত পা হারানোর চেয়েও অধিক।
অপেক্ষমান স্বজনদের আহাজারিতে
কাঁপছে সাভারের আকাশ,
বাতাসে ভাসছে লাশের গন্ধ-উফ!!

সব হারানো কেনো গরীবরাই হারাবে?
বেঁচে থাকার যন্ত্রণা তারাই সইবে,
গরীবের রক্ত দিয়ে বানিয়ে আকাশসম অট্টালিকা
রক্তচোষা জুঁকের মতই পিচ্ছিল হয়ে লেগে থাকে গায়ে
শেষ না হওয়া পর্যন্ত ঝরে না পিচাশরা।

তোদের বিচার হবেই আজ না হয়, পরকালে,
মানুষ হয়ে কেনোরে মানুষ ভুলে যাস মৃত্যুরে;
মৃত্যুপুরীতে দাঁড়িয়ে করিস লাশের ব্যবসা।
মানবতা কাঁদে আজ বাংলার আকাশে,
আর তোরা নিজেদের স্বার্থের নিয়ে থাকিস কিভাবে?
দোহাই তোদের নিজের মরণের কথা ভাবিস একটিবার
করিস না লেনাদেনা মৃত্যু নিয়ে, লাশ নিয়ে!!!

কি নিয়ে লিখব?
এত আর্তনাদ আজ এক হয়ে, কাকুতি মিনতি এত আবেগ;
আহারে এত আঁকুতি,অন্তত: প্রিয়োজনদের শবদেহ নিয়ে যেনো
ফিরতে পারে নিজ বাসস্থানে,
শেষ দেখা যেন হয় একটিবার সেই প্রিয় মুখটির সাথে,
কি আর লিখতে পারি আজ!!
সময় আগাচ্ছে, বাড়ছে আতংক
ক্ষীন হয়ে যাচ্ছে শেষ আশাটুকু।

অ্যাম্বুলেন্স দৌঁড়াচ্ছে লাশের পর লাশ নিয়ে,
বাড়ছে লাশের সংখ্যা, নিখোঁজ হাজারো
লিখার ভাষা আজ ফুরিয়ে গেছে
লিখতে গেলেই আর্তনাদ কানে ভাসে
চোখে পরে টিভির নিউজ।
সারা দেহ অবশ লাগে,
মন হয়ে আছে অস্থির
ভাল লাগে না কিছুতেই।
কি আর লিখি আমি
আমার লেখার প্রতিটি শব্দই
এক একটি আর্তনাদ যেনো।
April 27, 2013 •


সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×