
এটা যেনো আমি আর আমার দুই সন্তান। জড়িয়ে আছে ভালোবাসার বন্ধনে। এমন ছবি দেখে কার না মন ভালো হয়। ক্লিক করতে গিয়ে বার বার তাকিয়ে ছিলাম। কী সুন্দর রূপ ছড়িয়ে ওরা ঝুলে আছে ডালে।
আবারও মোবাইলে তোলা ছবি........ বসন্তকালে তোলা সব ছবি। প্রচন্ড রোদ্দুর বেলা তোলাছবিগুলো এডিট করা যায় না। ফুলের কালার একটি বেশীই রঙ আসছে। ফটোগুলো তুলেছি স্যামসাং এস নাইন+ মোবাইল ক্যামেরায়। ভালো লাগবে আশা করি ।
২। পাপড়িতে ঐ বসে আছে সুন্দরী সব বিটল পোকা
ছুঁয়ে দিয়ে করিস না ভুল, ওরে খোকা বোকা।

৩। তুমি আমি ঝুলে আছি, একটি প্রেমের ডালে
ছুঁয়ে দিয়ো ভালোবাসি, আবেগী দু'গালে।

৪। বেলীর ঘ্রানে হবে মাতাল?
ভরবে সুখে মনের চাতাল......
একটি বেলী দিলাম তোমায় তুলে
এই তুমি কী তবু আমায় যাবে হঠাৎ ভুলে।

৫। শুভ্রতার রঙ দেই ছড়িয়ে তোমার বুকের ক্ষেতে
ফুলফুটা সেই প্রহরে, চাইবে কাছে পেতে?
ভ্রমর হবো হবো ফড়িং, বসবো উড়ে বুকে
আপন এবার না করলে যে, মামলা দেবো টুকে।

৬। রঙে রঙে থেকো মেতে, হাজার ফুলের মাঝে
তুমি আমার রঙবাহারী, রঙধনু রঙ
থেকো বুকের মাঝে।

৭। খয়েরী গাঁদার রঙ যেমন, দিবে কিনে শাড়ী
শাড়ি কিনে তবেই তুমি ফিরে এসো বাড়ি।

৮। শুভ্রতার রঙ দেই ছড়িয়ে, মনের মাঝে তোমার
শুদ্ধ মনে নিয়ো তুমি আপন করে আমায়........মুগ্ধতার রঙ চোখে এনে বেসো ভালো আমায়
সুখ রঙে জলছবিটা একে দিয়ো জামায়।

৯। করমচার ফুল মালা গেঁথে, দেবো তোমার গলে
ভাসাবে কী একটু আমায়, তোমার প্রেমের জলে?

১০।

১১।

১২।

১৩। পিটুনিয়ার বেগুনী রঙ, আহা বেগুনী রঙ দেখলেই আমি জারুল ফুল হয়ে যাই। ফিরে যাই মেয়েবেলার দিনগুলোতে।

১৪।

১৫। সাদাফুলের মালা গেঁথে, দাও পরিয়ে চুলে
এই তুমি কী নিত্যদিন যাচ্ছো আমায় ভুলে।

১৬। করমচা ফুল

১৭।

১৮।

১৯।

২০।

২১।

২২।

লিখনের টাইম নাই । পরে একসময় ক্যাপশন লিখে দেবো নে। আগে ফুলের ছবি দেখেন। আল্লাহ হাফেজ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




