somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» » প্রকৃতির ছবি, দেশের ছবি (ক্যানন ক্যামেরায় তোলা)-৫

২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মন হয়ে যায় প্রজাপতি-উড়ি ফুলোবনে
স্নিগ্ধ আলোর লুকোচুরি-সুখের হাওয়া মনে।
ফুল হয়ে যাও, নয়'তো পাতা-দেখা হবে দু'জন
বসবো উড়ে মনের শাখে-প্রেমের কুহু কুজন।
সুজন হবে তুমি আমার-আমি তোমার সখি
ফাগুন দিনে প্রেমের হাওয়া-মন মাঝে দেয় উঁকি।

২। প্রকৃতিতে_মন_রাখো
ধানের পাতায় পাতায় শিশিরের ফোঁটা
সবুজের সজীবতায় মুগ্ধতা ঝরে সারাবেলা।
এক স্নিগ্ধ বিকেলের প্রান্ত ছুঁয়ে আসি,
ক্ষেতের আলে বসে মুগ্ধতায় রাখি দৃষ্টি
যেথায় লাল পোকাদের বসেছে মেলা
লাল পিরান গায়ে, ইচ্ছে স্বাধীন ওরা
ঘুরে বেড়ায় পাতায় পাতায়।

ধানের হলুদ সবুজ শীষে ওরা বানিয়েছে শান্তি সুখের নীড়
ভালো লাগে আমার এবেলা-একটি বসন্ত বেলা
ওদের ভালোবাসার বাড়িতে মৃদু হাওয়ার দোলা
ওরা দুলে প্রেমে ভালোবাসায় খেয়াল খুশিতে।



৩। ও_আমার_দেশের_মাটি
এই যে আমার দেশের মাটি-গাছে তরুলতায় তার রূপবাহার
এখানেই গা ঘেঁষে আছে দাঁড়িয়ে সবুজ উঁচু পাহাড়,
নদীর জলের ঢেউয়ে ঢেউয়ে টেংড়া পুটির হাসি
ও বাংলা মা তোকে বড্ড ভালবাসি।
চিরচেনা ধূলো মাটি-সোঁদা গন্ধে আকূল প্রাণ
এখানেই সুর তুলে গাই
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" গান।
বটের ছায়ায় আহা কি মায়ায় ঘিরে আছে বাংলা মায়ের কূল
এখানেই গাছে রশি বাঁধা দোলনায় সুখেতে খাই দুল।



৪। উদাল_ফুল
দে রাঙ্গিয়ে বন্ধু আমায়-উদাল ফুলের মালায়
আয় নিয়ে উদাল ফুল সব- সাজিয়ে প্রেম ডালায়!
নাকফুল আমায় দিবি গড়ে-হলুদ উদাল ফুলে
ডাল ভেঙে নিস ফুলের গুচ্ছ-যাস্ না আবার ভুলে।
উদাল ফুলে সাজবো আজি- দুদ্যেল দুলে কানে
থোকা থোকা ফুল দেখে যে-মুগ্ধতা এই প্রাণে।



৫। চলো_ঘুরে_আসি_মেয়েবেলা
এখানেই উপুর হয়ে আছে আমার একেকটি উদাস দুপুর
স্মৃতির নুপূর বাজিয়ে যায় সময়,
স্মৃতিগুলো উপুর হতে চিৎ করলেই-আমি হারিয়ে যাই সেই-সেইবেলা,
সেই শিউলী প্রভাত, ধূলোবালি মাখা মেঠোপথ
ক্ষেতের আলে লকলক করে বেড়ে উঠা সবুজ ঘাস
সেই ঘোলা পানির হাঁসদের সাঁতার কাটা ডোবা
সেই স্বচ্ছ জলের পুকুর-
যেথায় জল আয়নায় ঝুঁকে পড়তো এক আকাশ নীল সাদা মেঘ।



৬। তুমি_যাবে_যাবে_আমার_সাথে?
যাবে নাকি? যাবে চলো-আমাদের গ্রামে
দূর্বাঘাস মুড়ানো পথ-
যেথায় মাটি গিলে ফেলেছে-সবুজের লকলকে জিভ
এখানে নেই কোনো খাঁখাঁ প্রান্তর
সবুজের হাতছানি কেবল দিগন্ত জুড়ে
যাবে নাকি আমাদের গ্রামে-হাঁটবে খালি পায়ে আরামে?



৭। #ঝরো_ভালবাসার_বৃষ্টি_হয়ে
বুকের জমিনে বারো মাস চৈত্রের খরা
শুকনো খরখরে মাটি- আজন্ম তৃষ্ণার বুকে বসে ঠাঁয়
একফুটা ভালবাসার জল পেতে হাপিত্যেস জীবন
তবু নেমে আসে না বৃষ্টি,
দেয় না ভিজিয়ে শুকনো মন জমিন।



৮। অন্যের_জমির_দখল_ছেড়ে_দাও
কতটুকু জমিন পাবে বেলাশেষে?
এক বিঘা দুই তিন চার বিঘা?
কতটুকু জায়গায় ঠাঁই হবে শেষে
কোন সে বিছানায় শোবে গিয়ে বল?
এই যে এত হল্লা জীবন নিয়ে-জমি নিয়ে
নি:শ্বাস টেনে ছেড়ে দেবে! সে ভরসা কোথাও পাও?
যদি না চান তিনি-আমার মহান রব,
আল্লাহ সুবহানাহু তা'আলা!

কিসের অহমিকা মনে পুষো তোমরা
জমি দখলের দম্ভসীমা পার হতে হতে ভুলে যাও
তোমাদেরও বুকের বামে এক অচীন ময়না পাখির বাস,
বুকের খাঁচায় কারে পুষো-ওরে দাম্ভিক মানুষ!



৯। #কলমি_রঙ_শাড়ী_চাই
কলমি ফুলের রঙের একটা, কিনে দিবি শাড়ি
হালকা রঙ গোলাপী শাড়ি,আসবি নিয়ে বাড়ি?
সবুজ রঙের পাড়ের মাঝে, সূঁচ ফুটানো সূতা
কারুকার্য হবে শাড়ির, না হয় য্যান্ অন্যথা!
চুড়ি কিনিস মেজেন্ডা রঙ, সাথে বেলীর মালা
শোনছিস্ মারিস না তুই,কানের মাঝে তালা!



১০। #চলো_হারাই
চলো ভাসি আজ ভালবাসার হাত ধরে
উদাস দুপুর রাঙিয়ে দেই প্রেমানুভূতির রঙ দিয়ে
হোক ভালবাসা দিবস কি মন্দ বাসার দিবস
তাতে আমাদের কি বলো!

আমরা ভালবাসি-আজ কাল পরশু কিংবা
বাসব অনন্তকাল পর্যন্ত!
শুনো, খুই হইচই মুহুর্ত মনের ঘাটে এসে ভিড় করেছে
উছলে উঠছে ক্ষণে ক্ষণে প্রেম ঢেউ,
সবাই বলাবলি করছে-ফাগুন এসেছে-
রেঙেছে শিমুল অশোক বন
আর সাথে নিয়ে এসেছে একটি মাত্র ভালবাসার দিন!



সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:০২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×