ইচ্ছেগুলো ডানা মেলে.....
০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
=ইচ্ছেগুলো ডানা মেলে=
===============
রোদ্দুর জ্বলা এই সকালে
ছাতা মাথায় হাঁটি,
পায়ের তলায় দূর্বাঘাস আর
শিশির ভেজা মাটি!
মন যে আমার উদাস হাওয়ায়
লুকোচুরি খেলে,
শহর ছেড়ে দূরে ইচ্ছে
উড়ি ডানা মেলে।
এই শহরের ইট সুরকির পথ
পায়ে লাগে কাঁটা,
হাওয়ার সুরে শুনি যেনো
কান্না বক্ষ ফাটা।
কোন মায়ের বুক হলো খালি
কোন সে পিতা কান্দে,
কে জানি হায় ! পড়লো হঠাৎ
অন্যায়েরই ফান্দে।
ভাবনাগুলো আকাশ পাতাল
নেই সুরাহা জানা,
মনের ঘরে কু কু পাখি
ঐ দিলো রে হানা।
দুশ্চিন্তা সব ছুঁড়ে ফেলে
দেবো উড়াল দূরে,
হারাবো আজ অচীনপুরে
হাওয়ার সুরে সুরে!
গুঁজবো চুলে বাহারী ফুল
রঙিন পিরান পরে,
যাবো সেথায় সুখ মুগ্ধতা
যেখানটাতে ঝরে।
ভাল্লাগে না পেরেশানী
দুর্ভাবনা যত,
বাড়াবো না বুক মাঝে আর
উৎকণ্ঠার নীল ক্ষত।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন