somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» বন্ধ করো তোমাদের এ ছলচাতুরী............

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমাদের এ ছলচাতুরী তুলে রাখো ক্ষমতার চাঙে,
ভাল্লাগে না তোমাদের এমন আকস্মিক অভিযান;
বছর জুড়ে সাধারণ জনতা রোগে ভোগে মরি,
যাতনায় পিষে মরি, তোমরা আমাদের কতটুকু খেয়াল রেখেছিলে?

বন্ধ করো তোমাদের এমন লোক দেখানো আদালত!
খাবারে বিষ মিশিয়ে ওরা তোমাদের সামনে দাঁত কেলিয়ে হাসে,
অবৈধতার উচ্চাসনে বসে ওরা করে হালখাতার উৎসব;
দু'চার টাকা পকেটে গুজে দিলেই তোমরা আমাদের কথা ভুলে যাও।

দ্রব্যের মূল্য উর্ধ্বমূখী,কতবারই তা নিম্নমূখী করতে পেরেছো
কতটুকু স্বস্তি দিয়েছো খেটে খাওয়া মানুষদের?
মৌসুমি ফলে বিষ মাখিয়ে ওরা তোমাদের দেয়া দখলি জায়গায় বসে.....
দিব্যি ওদের পকেট ভরছে আর নিরবে মৃত্যুর দিকে নিচ্ছে আমাদের
কতটাই বা খেয়াল তোমাদের?

ও তোমরা তো একটু অসুস্থ হলেই...........দেশ ছেড়ে পালাও,
নামীদামী হাসপাতালে গিয়ে পাতো আরামের আসন,
টাকা কড়ি কী আকাশ হতে পড়ে?
দেশী মানুষরা, তোমাদের পাতে কী বিদেশী ভাত?
তোমাদের হাতে কী বিদেশী মাছের আঁশটে গন্ধ?
তোমাদের পোষাক কী সব বিদেশী?
তবে কী করে এড়িয়ে যাও নিজ নিজ দায়িত্ব?

ন্যায় নীতি সব উচ্ছন্নে আজ....অন্যায়ের পাল্লা ভারী
তোমরা তোমাদের নীতিগত দায়িত্ব কতটকু পালন করতে পেরেছো?
যেদিকে তাকাই কেবল অরাজকতা,ক্ষমতার লড়াই
গুম, খুন,ধর্ষন,যন্ত্র দানব চালকদের ওভারটেক আস্ফালন
কোনটা রুখতে পেরেছো........অথবা শাস্তি দিতে পেরেছো?

বিনিময়ে তোমাদের পকেট ভারী
আর আমরা হাপিত্যেশ করি দু'বেলা দু'মুঠো শুদ্ধ খাবার খাওয়ার জন্য।
তোমাদের এমন অভিযান দেখতে বড় লজ্জা লাগে,
ভ্রাম্যমান আদালত কি সারা বছর জারি রাখতে পারো না?
নাকি পকেট ফাঁকা থাকবে তাই!
(মে ২৪, ২০১৮)

সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×