
হইহই রইরই সুর কলরব, সুখের বাজনা বাজে
হাওয়া নিয়ে এলো খবর, আজ আমাদের মাঝে
এই পরিবারে এক সদস্য নাম জানো কী বিজন?
ব্লগ বাড়িটা কেনো তবে, আজকে আছে নির্জন?

জন্মদিনের বার্তা দিতে, এলেম ব্লগের বাড়ি
কই গেলো সব, আনো কিনে, মিষ্টি ভরা হাঁড়ি,
কবির জন্মদিনে তোমরা, উপহার কী দেবে?
দাদা হতে কে কে বাপু, ট্রিটটা চেয়ে নেবে?

শ্রদ্ধাযুক্ত অভিবাদন, জন্মদিনে জানাই
ব্লগ বাড়িতে রঙিন কাগজ, কেটেকুটে টানাই,
মিষ্টি খাবো কেকও খাবো, আহা কী আনন্দ,
দাদার জন্মদিনে দেবো এই উপহার ছন্দ।

কত কাব্য লিখে কবি, আমাদের মন ভরান
মিষ্টি মিষ্টি মন্তব্য আর কাব্য ব্লগে ছড়ান
তার কবিতার গভীরতা, আমরা সবাই জানি
এই পরিবারে বিজন দাদা, আমাদের চে' জ্ঞানি।

ফুল উপহার দেবো নাকি? নাকি দেবো ছন্দ
কী দিলে যে খুশি হবেন, মনে লাগে দ্বন্দ্ব,
হাসিমুখে দাদা থাকেন, সবাই কত আপন
তারে নিয়ে ব্লগ বাড়িতে সুখে জীবন যাপন।

সাফল্য তার আসুক শত, জীবন থাকুক সুখে
বিপদ আপদ এসে দাদার পথ না যেনো রুখে,
জীবন জুড়ে লেগে থাকুক, কলকলানি হাসি
ও বিজন দা আমরা সবাই জানেন ভালোবাসি?

শুভেচ্ছান্তে আমি ছবি, সবার পক্ষ হতে,
একসাথে আজ উঠবো আহা, আনন্দেরই রথে,
ভালোবাসার এই উপহার, করুন গ্রহণ সানন্দে
আপনার সাথে আমরা সবাই থাকি খুব আনন্দে।

ভালো কাটুক দিনটি আজকে, সুখে থাকুন দাদা
ডাবের মত বাহিরে হোক ভিতরটা হোক সাদা
ভালো থাকুন ভালো রাখুন, যারা আপনার পাশে
আপনাকে দেখে যেনো সবাই সুখের তরে হাসে।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



