somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তা আপার কাছে খোলা চিঠি....

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয মুক্তা আপা,
আসসালামু আলাইকুম! কেমন আছেন আপনি? অনেকদিন দেখতে পাচ্ছি না আপনাকে, পড়তে পারছি না আপনার মূল্যবান মন্তব্য। জানেন আপা, আমাদের মাঝে সরব থাকা মানুষগুলো যদি হঠাৎ চুপসে যায় অথবা নাই হয়ে যায়, বুকে বড্ড কষ্ট শিহরণ জাগে। কী হলো ভেবে ভেবে হই সাড়া! অসুস্থ নাতো, নাকী ব্যস্ততা ধরেছে ঘিরে?

নানা প্রশ্ন বুকের মধ্যিখানে খেলে যাচ্ছে দিনরাত, কোথায় আছেন আপনি? কোনো অঘটন ঘটেনি তো! নাকী সাংসারিক কাজে দিয়েছেন মন? কত কিছু ভাবছি অথচ কূল কিনারা পাচ্ছি না।

জানেন আপা, এখানে যারা নিত্যই লিখে যাচ্চ্ছেন, যারা মন্তব্য করেন, যারা হইচই পোস্ট দিয়ে সবার নজরে আসেন। তারা হঠাৎ করে এখানে অনুপস্থিত দেখলে মন ব্ড্ড আনচান করে। বড্ড খারাপ লাগে। আপনাকে অক্টোবর মাসে দেখিনি একবারও।

গত কয়েকদিন আগে একটা দুঃসংবাদ সবাইকে কাঁপিয়ে দিয়েছিলো, সে খবরটিও হয়তো আপনার অজানা। জানেন মুক্তা আপা, আমাদের প্রিয় রাবেয়া বু'র হঠাৎ মৃত্যুসংবাদের পোস্ট করা হয়েছিলো। বিষয়টি সম্পূর্ণ অজানা ছিলো প্রিয় ব্লগার ভাইয়ার। আমার কানে চারিদিক থেকেই একই খবর আসতেছিলো। আমার শরীর নিথর হয়ে গিয়েছিলো। সন্ধ্যায় আর কোনো কাজই করতে পারতেছিলাম না। তখন যাকে যাকে আমি চিনি তাদের সাথে ম্যাসেঞ্জারে কথা বললাম। সবাইকে বললাম খবর নিয়ে আমাকে জানাতে। এরুম ওরুম কত কাজে মন লাগাই কিন্তু রাবেয়া বু'র মুখটা ভেসে উঠছিলো চোখে বারবার।

রাবেয়া বু আমার খুব কাছের মানুষ, রাবেয়া বু'র সাথে আমার কয়েকবার সাক্ষাত হয়েছে। ব্লগডেতে আমি রাবেয়া বুর সাথে গিয়েছিলাম। বুবু সাথে থাকায় অনেক সাহস পেয়েছিলাম। কত আনন্দ কত হইচই করেছি আমরা। কত ছবি তুলেছি। এত হাসিখুশি মানুষ। না বুবুর কোনো মারাত্মক শারীরিক অসুস্থতা তখনো দেখিনি। অথবা বুবু কখনো বলেননি তিনি অসুস্থ। তাই এক মনে বিশ্বাস করলেও আবার অবিশ্বাস জন্ম নিয়েছিলো বারবার। অবিশ্বাসটুকু যেন সত্য হয় সেটাই চাচ্ছিলাম আল্লাহর কাছে। নামাজ পড়ে মোনাজাতেও বলেছি আল্লাহ রাবেয়া বু'র যেন ভালো খবর আসে। সারা রাত জেগে ঘুমিয়ে সকালেই সুঃসংবাদ জানতে পারি। আমাদের রাবেয়া বু ভালো আছেন। আপনি কী জানেন কয়েকদিন আগেও রাবেয়া বু আমার পোস্টে কমেন্ট করেছেন।

আমরা যারা লিখি অথবা মন্তব্য করি, এখানে নিত্যদিন আনাগোনা । সবার সঙ্গেই আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক। দুই একদিন না দেখলে তাই মন বড্ড খারাপ হয়। অনেকেই আমার পোস্ট পছন্দ করেন না। আমার পোস্ট তেমন ভালোও না যদিও আমি জানি। কিন্তু না লিখলে হয়তো সবার সাথে আনন্দে এখানে থাকা হতো না। তাই আবোল তাবোল লেখাই লিখে যাচ্ছি এবং আপনি সহ কয়েকন সহযাত্রী বন্ধু আপা ভাইয়ার মন্তব্যে অনুপ্রাণিত হয়ে লিখা ছাড়তে মন চায় না।

আপা, এখানে আমার আরও অনেক অনেক প্রিয়জন আছেন, যাদেরকে আমার পোস্টে বেশী পাই, তাদের মধ্যে আপনি, রামিসা আপা, করুনাধারা আপা, মিররডল আপা, দুই সাজিদ ভাইয়া, আলী ভাইয়া, ইসিয়াক ভাইয়া, রাজীব ভাইয়া, কাজী ইউসুফ ভাইয়া, সাড়ে চুয়াত্তর, নেওয়াজ আলী ভাই, মা হাসান ভাই সহ আরও অনেকেই আছেন যাদের নাম মনে করতে পারছি না। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের অনুপ্রেরণা পেয়েই আমি লিখে যাচ্ছি নিরলস।

কয়েকদিন আপনাকে না দেখে এই দীর্ঘ চিঠি লিখতে বসলাম। আপনি কোথায় কেমন আছেন? প্লিজ অনুগ্রহ করে জানান। আমিও হয়তো এক সপ্তাহ ব্লগে আসবো না। বাবার বাড়ী যাবো বেড়াতে। দোয়া করবেন। আর আপনার সাথে কিভাবে যোগাযোগ রাখবো সে পথটাও জানিয়ে যাবেন। ফেইসবুকে থাকলে আমাকে দয়া করে আইডি লিংকটাও দেবেন আশা করি।

আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন এই দোয়াই করি আপা। আপনার পরিবারকে আল্লাহ তাআলা নিরাপদে ও সুস্থ রাখুন এই কামনাই করি। আজ রাখি........ চিঠির উত্তর মন্তব্যে যেনো পাই।

ইতি আপনার প্রিয়জন,
কাজী ফাতেমা ছবি

পুনশ্চঃ আপনার সাথে একদিন দেখা হবে এই আশা রাখি। সুন্দর সুস্থ জীবন কামনা করি এবং অজস্র ভালোবাসা আপনার জন্য। ভালো থাকুন। ফি আমানিল্লাহ।



১।
কোথায় আছেন মুক্তা আপা, খুঁজে হচ্ছি হয়রান,
আপনার জন্য চিন্তা করে কাঁদছে যে এ প্রাণ।
কেমন করে কাটাচ্ছেন দিন, ব্যস্ত রান্নাবান্নায়,
জীবন আপনার ভরা বুঝি সুখের হীরা পান্নায়?

সংসার করছেন, নাকী পড়ছেন, বাসার ভিতর বন্দি,
ব্লগে আসার জন্য আপনি আঁটছেন না যে ফন্দি?
কোরমা পোলাও বিরিয়ানি রেঁধে বুঝি খাচ্ছেন,
আমাদেরকে ছেড়ে আপা খুবই মজা পাচ্ছেন?



ব্লগ বাড়ীতে আপনি ছাড়া, ভাল্লাগে না কিছু,
দুঃস্বপ্ন যে অল্প অল্প নিয়েছে আজ পিছু,
সুস্থ থাকুন দোয়া করি, ভালো থাকুন খুবই,
আপনার সাথে করতে দেখা, মন হয়েছে লোভী।

কোন শহরে বাস গো আপনার, কোন শহরে থাকেন?
কোন এলাকায় বসে বসে সুখের স্বপ্ন আঁকেন?
কোন দেশেতে পড়ে আছেন, কোন গেরামে বাড়ী,
কেনো আপা হঠাৎ করে যান আমাদের ছাড়ি?

আসেন আপা তাড়াতাড়ি, চিন্তা লাগছে বড়,
মনের মাঝে দুশ্চিন্তা সব হয়েছে আজ জড়,
সুস্থ নিরাপদে যেন রাখেন আল্লাহ তা'লা,
যাক খুলে যাক আপনার জন্য নিয়ামতের তালা।



২।
কিছু মানুষ মন ছুঁয়ে থাকে, আদরে, আবেগ ছুঁয়ে
কিছু মানুষ মন জমিনে রাখে কেবল সুখ রুয়ে,
অচেনা কেউ খুবই হয়ে যায় আপন,
ইচ্ছে হয় তাদের নিয়ে হোক চির জীবন যাপন।

কেউ ভালোবেসে নেয় কাছে টেনে,
কেউ সুন্দর আচরণে ভালোবাসা কিনে,
অপরিচিত কেউ হঠাৎ হয়ে উঠে খুব চেনা,
সুখ যেন হয়ে যায় অনুভূতির দামে কেনা।

কিছু মানুষের সাথে থাকে না রক্তের সম্পর্ক,
অনুভূতি ছুঁয়ে থাকা মানুষগুলোর সাথে নেই মনোমালিন্য যুক্তিতর্ক,
কিছু মানুষ আপন হয়ে উঠে তার ব্যবহারে,
কিছু সম্পর্ক থাকে সর্বদা মনের ধারে।

লিখালিখি, কাব্যকথা অথবা গল্পের স্রষ্টা কেউ কেউ,
কথামালা পড়েই যেন চেনা আপন, হৃদয় নদীতে সুখের ঢেউ;
আপনজন শুধু রক্তের কেনা নয় রক্তের দামে
রক্ত ছোঁয়া আপনজনও হয় শত্রু, দেখি ডানে বামে।

কী আর এমন মানুষকে ভালোবেসে টানলে কাছে,
কী যায় আসে মানুষ যদি মানুষকে নিয়ে বাঁচে,
কেউ কেউ হিংসা পুষে মনে,
কেউ জ্বলে পুড়ে ছারকার হিংস্রতার শিহরণে।



কেউ কারো শব্দ নিয়ে যেতে পারে না, না পারে নিতে সহায় সম্পদ
কেউ তার রিযিকে বসাতে পারে না তার হাত,
তবে কেন মানুষ মানুষকে ভাবে আপদ;
মানুষ থাকুক মানুষের পাশে, মানবিকতায়, সৌহার্দপূর্ণতায় শুধু এই মোনাজাত।

মুক্তা আপা আপনি তেমনই একজন মানুষ,
আপনাকে নিয়ে অনায়াসে উড়া যায় কাব্যের আকাশে রঙিন ফানুস;
মুক্তা আপা আপনাকে খুব ভালোবাসি,
দেখতে চাই তাড়াতাড়ি আপনার হাসি,
কেমন আছেন জানতে চেয়ে লিখেছি একশত দুই পাতার চিঠি,
আশা করি,
মুক্ত আপা ব্লগ আকাশে সহসা রাখবেন আপনার উদাসী দিঠি।



সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৬
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×