somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ভুলগুলো শুধরানো যায় না আর= (কিছুই থাকে না ঠিক)

২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

যা বলার ছিল, তা বলা হয়নি কখনো
কারণ ভুলে গেছিলাম, মুহূর্তে..
মনে পড়ে না বলা কথাগুলো
যখন পেরিয়ে গেছে অনেকটা সময়...
এখন বলা না বলা সমান; মুল্যহীন বাক্যালাপ ।

যে পথ ধরে হেঁটেছিলাম অনেকটা পথ
সীমানায় পৌঁছে দেখি একি!
ভুল পথে বাড়িয়েছিলাম পা
এই পথ ছিল না আমার জন্য
বৃথাই পন্ডশ্রম জীবনের অনেকটা পথ।

দেখে বাহ্যিক সজ্জা, চোখ হারিয়েছিলাম
মজে ছিলাম আলোর ঝলকানিতে;
চোখ জ্বলে যাবে ভাবিনি একবার
যে আলোয় চোখ পুড়ে সে আলো;
সে আলো আমার জন্য নয়;
অন্তরের দৃষ্টি অন্ধ ছিল;
তাইতো মেতেছিলাম কৃত্রিম আলোকসজ্জায়।

দু'কান ভরে শুনেছি মধুর আলাপন
মিষ্টি কথায় ভুলে কাটিয়েছি অনেক বেলা,
বেলা শেষে তৃপ্তিহীন আমি বুঝতে পারি,
কথায় ছিল ছলনা; অভিনয়ে ভরপুর,
রসে ভরা কথায় সম্মোহিত হয়ে ভুলেছি সব
ভাল কথার শ্রোতা হতে পারিনি;
অন্তিমে পৌঁছে আজ আমি বাকহারা।

যে কথা আমাকে মানবতা, শুদ্ধতা থেকে দুরে সরায়...
সে কথা আমার কানে পৌঁছায়েছিল কেউ অবলীলায়;
আমার কান আজ স্তব্ধ; শুনার সময় সীমান্তে এখন।

যাকে বুঝতে চেয়েছি; বুঝতে ভুল করেছি তাকে..
সে আমায় ভুল পথ দেখিয়েছিল, পথে কাঁটা ছিল সে জানায় নি,
মোহগ্রস্থ হয়ে পিছন ছুটেছি তার...
সুখের লোভ দেখিয়ে সে কেড়ে নিয়েছে আমার অনেকটা সময়...
বুঝতে পারিনি সুখ কী!
মধুমিশ্রিত বাণীতে ভুলে গিয়েছিলাম আমার অস্তিত্ব;
আমাকে আমি বুঝতে পারি যখন,
পিছন ফিরে তাকাবার সময় গেছে ফুরিয়ে।

আমার ভাবনায় ছিল প্রজাপতি মন
উড়ে বেড়াই সবুজ থেকে সবুজে, ফুল থেকে ফুলে...
মম আনন্দে আত্মহারা হয়ে ছুটেছি রঙ্গীন পৃথিবীতে,
ভাবনায় কোন কঠিনের ছিল না স্থান,ছিল না কুটিলতা;
সব ভাবনা ভুল প্রমানিত হয়...বেলা শেষে;
জীবন প্রজাপতি নয়; নয় শুধু ব্যর্থ উড়াউড়ি;
মানুষের জন্য মানুষ; নয় নিজের জন্য শুধু...
ভুলে ভরা জীবন মুল্যহীন;
ভুল ভাবনায় জীবন স্থির.... চলার শেষ প্রান্তে।

অতএব, তোমরা শুরু থেকে জীবন সাজাও...
মানুষের জন্য হও মানুষ, মানবিক, কিছু করো;
আত্মতৃপ্তি যদি পেতে চাও বুকের গহীনে,
নিজেকে নিয়ে ভেবে
শুদ্ধতায় থেকেও জীবন রয়ে যাবে অপূর্ণ তবে।

(২৬-০১-২০১৪)


সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×