=রাজ্যের বিষ্ময় চোখে নিয়েছে ঠাঁই (শিশুতোষ)=
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
অবাক দৃষ্টি কী যে মিষ্টি
দেখতে লাগে ভালো
ছোট্ট খুকি আদুরে গাল
মুখ কেনো গো কালো?
দেখছো কি-গো সোনামণি
অবাক লাগছে বিশ্ব?
এই দুনিয়া ভারী সুন্দর
মনোহারী দৃশ্য!
যা দেখো তা লাগে ভালো
প্রশ্ন রাখো হাজার;
দৃষ্টি ঘোরাও চারিদিকে
খুশি মনের মাঝার।
মেয়েবেলা তোমার খুকি
আদরেতে ভরা
তোমার জীবন বাবা মায়ের
আহ্লাদিতে গড়া।
ছোট পায়ে রূপার নূপুর
রিনিঝিনি বাজে
সুখের স্মৃতি রাখো তুলে
তোমার বুকের ভাঁজে।
বড় হবে দিনে দিনে
স্মৃতি রবে বুকে
যাক কেটে যাক তোমার খুকি
দিনগুলো এই সুখে।

২।
ছোট খুকু বাবার কাছে
ধরেছে যে বায়না
মাটির পুতুল, বার্বি পুতুল
চায় না কিছু চায় না।
মুখ লুকিয়ে কাঁদে খুকি
যা চায় তাতো পায় না
দিনে দিনে হচ্ছে বড়
তার আদুরে বায়না।
খেলনাপাতি কিনে দিলে
সেগুলো সে নেয় না
চোখের পানি মুছতে খুকি
কাউকেই যে দেয় না।
বায়নাগুলো চুপেচুপে
মনে রাখে তুলে
অভিমানী খুকিকে তাই
রাখে সবাই কোলে!
বলো দেখি সোনা খুকি
তোমার কী যে বায়না?
বলে চুপে, আদর ছাড়া
আর কিছু সে চায় না।

৩।
কুকড়া চুলের খুকু সোনা
গাল দুটো তার ফোলা
তার জন্যি যে আদরগুলো
মনের মাঝে তোলা।
আদর নেবে খুকুমনি?
গাল পেতে দে' দেখি
মুখ ঘুরিয়ে নিচ্ছিস আহা
কী যন্ত্রণা একি!
হলুদ শাড়ি কিনে দেবো
দেব ফুলের গয়না
আদর খেতে নরম গালের
তর যে আমার সয় না।
আয় না কোলে ওড়ে ওড়ে
আদর দিবো শত
খেলনাপাতি দেবো কিনে
মেলায় আছে যত।
(০৬/০২/২০১৮)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন