=মায়ের আঁচল নাতিশীতোষ্ণ ঝড় বৃষ্টি অথৈ খরায়=
১০ ই মে, ২০২২ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
এমন আদর এমন স্নেহ
কোথায় আছে বলতে পারো
থাকলে মায়ের কাছাকাছি
সুখ কি লাগে বেশী আরো?
নিরাপদের অথৈ আশ্রয়
মুখ লুকালে মায়ের বুকে
শান্তি ছড়ায় জীবনজুড়ে
এতো শান্তি নাই দুল্যোকে।
বুকে নিয়ে তৃপ্তির হাসি
এমন হাসি কোথায় পাবো!
মায়ের গন্ধে আঁচল তলে
ইচ্ছে হলে তাই হারাবো!
মায়ের স্পর্শে সুখ শিহরণ
সকল ক্লান্তি যায় মুছে যায়
মনের যতো আবদার আছে
বলতে পারি দাঁড়িয়ে ঠায়।
মায়ের আঁচল ধরে থাকলে
স্পর্শে নাই অশুভ ছায়ার
হাসি কান্না দু:খ সুখে
মা-ই ঢালেন মলম মায়ার।
সবাই শুধু নিতে জানে
দিতে জানে শুধু মা'রা
বিনা স্বার্থে সকল দিতে
মা'রাইতো হোন পাগলপাড়া।
একটু কিছু দিলে মাকে
খুশির ঝলক উপছায় চোখে
মায়ের মুখটি দেখলে তখন
অথৈ শান্তি ভাসে বুকে।
মায়ের মতো এমন আপন
দেখি নাইতো মাটির ধরায়
মা'র আঁচল নাতিশীতোষ্ণ
সুনামী, ঝড়, চৈত্রের খরায়।
ছবি গুগল থেকে, কোন সাইট মনে নাই
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২২ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন