somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=যদি না লিখি আমি=

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগের লিখাগুলো মাঝে মাঝে সম্মুখে চলে আসে। ভালো লাগে আগের অনুভূতিগুলো ছুঁয়ে দেখতে।

©কাজী ফাতেমা ছবি

ভোরের এই স্নিগ্ধ আলোয় যদি না লিখি কিছু
এমন বৃষ্টি ভেজা ভোর হাসবে না আর ঝলমলিয়ে;
পাতার ফাঁক গলে এক চিলতে রোদ্দুর পড়বে না আর
আমার থাই জানালার শার্শিতে,
ফাগুন আকাশ হয়ে যাবে গ্রীষ্মের তীক্ষ্ণ আলোর আকাশ
দুলবে না আর রঙধনু রঙ পর্দা ফাগুন হাওয়ায়
আম গাছের আগাছা'রা তুলবে করুণ সুর
পাখিদের কলকাকলি যাবে থেমে, শুধু কাক ছাড়া।

সবুজ পাতা'রা মলিন বদনে চুপসে যাবে, নিথর
যদি না লিখি চোখের পাতায় সেঁটে থাকবে ঘুম
অলস পাখি'রা ওড়ে বসবে দেহে আরাম স্পর্শ নিয়ে।

ঐ যে কলাপাতা ঝাঁড়,
তাদের পাতাগুলো বিষাদে পড়বে নুয়ে
দূরের মরা ঘাসের ধুঁধুঁ বালির মাঠে ঝরবে না আর
ফাগুন হাওয়ায় হলুদ কমলা বাসন্তি পাতা'রা,
ছন্দ হারাবে ঝরা পাতার কাব্য।

এমন মিষ্টি সকালে যদি একটুও না লিখি
বাজবে না আর ঘন্টা কলরবের ঐ পাঠশালায়
শিশুরা ব্যাগ কাঁধে নিয়ে ফিরে আসবে নীড়ে।

আজ লিখি নাই বলে আকাশ কাঁদছে
কালো মেঘের দঙ্গল চেপে বসেছে আকাশের বুকে।

মৌ পোকারা গাইছে না গান, গাছে গাছে পাখিরা চুপটি নিরব
ফেরিওয়ালার নেই গলাফাঁটা হাক, রোদ্দুর নিভে গেছে;
বিষণ্ণতায় ছেয়ে গেছে চারিদিক আজ লিখিনি বলে।

যদি না লিখি একটি ভোরে তবে ভাঙ্গবে না কারো ঘুম
দিবস হয়ে যাবে রাত্রি, সূর্য'টা ঠাঁয় বসে থাকবে পূর্বাশায়।

যদি না লিখি, বদ হজম হবে পেটের খাবার
বুকে জমবে রাজ্যের দীর্ঘশ্বাস, নিঃশ্বাসে বের হবে বিষ ধোঁয়া
দিবসজুড়ে হাঁসফাঁস কাটবে মলিন বদনে
তার চেয়ে ঢের হবে আমি লিখে ফেলি
ছন্দহীন গদ্য নিরস মাত্রা তাল লয় ছাড়া একটি অকবিতা
তোমাদের সময় নষ্ট করে আমি সুখি হব এবেলা।
(০৭-০৩-২০১৭)


সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×