somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ছলচাতুরি মিথ্যা একদিন প্রকাশ পেয়ে যায়=

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

যতই করো বাহাদুরি,
ওড়াও মোহ আকাশে স্বার্থের ঘুড়ি,
যতই ছলচাতুরিতে রাখো মন,
একদিন সেই ছলই করে তোমার সুখ হরণ।

যতই মিথ্যার বৈঠায় বেয়ে যাও জীবনের নাও,
যতই কিঞ্চিত স্বার্থে করো হইচই হাউকাউ,
একদিন সময় করে ফেলে তোমায় কোনঠাসা,
বাঁধা পড়ে যাও অসম্মানের সুতায়, উলটে যায় পাশা!

যতই দুর্নীতিতে মন রেখে জমাও বিত্ত বৈভব,
বসাও দুনিয়ার হাটে ভেজালের উৎসব,
উৎসব একদিন হয়ে যায় তছনছ, সত্য বেরিয়ে আসে,
সেদিন তেল মাখানো,স্বজনদের পাবে না পাশে।

যতই করো টাকা করি নিয়ে অহংকার,
যতই মনের তারে তুলো দুনিয়ার মোহ সুর ঝংকার,
একদিন সব সুর উবে যায় বৈরী হাওয়ায়,
সেদিন কষ্টের রোদ্দুর ধুপ করে বসে এসে মনের দাওয়ায়।

মিথ্যে থাকে না চুপ লুকিয়ে,
দুর্নীতি ভেসে ওঠে, বুকের পূন্যিগুলো গেলে শুকিয়ে,
একদিন অসম্মানের তাজ এসে মাথায় জুটে,
সময় রয় না তোমার সঙ্গে, সবাই বিমুখ,
এতদিন অনায়াসে গিয়েছো স্বার্থের ফায়দা লুটে।

দুনিয়ার সুখে আক্রান্ত তুমি ভুলেই যাও মৃত্যু আসবে
তোমায় নিয়ে যমদূত শূন্যে নিয়ে ভাসবে
নিচে পড়ে রইবে সহায় সম্পদ, পাপে কামানো কড়ি,
এই দুনিয়ার মোহ, স্বার্থ, মিথ্যা ছলচাতুরী হবে না
আখিরাতে তোমার সুখে থাকার বড়ি।
(২৯-০৯-২০২২)
(অটঃ হাহাহা দুই বছর আগেই পতনের কথা লিইখ্যা থুইয়া দিছি দেখি)
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×