somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=চলছে দাঙা হাঙ্গামা, তাতে কী=

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সমাবেশ, মহা সমাবেশ, চলছে পুলিশের লাঠিপেটা
কেউ চায় ক্ষমতা, কেউ চায় চুকে যাক ক্ষমতার লেটা,
আমরা চায়ে ঠোঁট ডুবিয়ে টিভি চ্যানেলে রাখি চোখ,
কখন কী ঘটে যায়,দেখতে অপেক্ষায় হয়ে আছি উন্মুখ!

দাঙ্গা হাঙ্গামা সে চলবেই ক্ষমতা মুঠোয় রাখার জন্য;
কেউ ক্ষমতা টিকাতে হয়ে ওঠে বন্য
কেউ গা বাঁচিয়ে হেঁটে যায় নিজ স্বার্থ মনে রেখে;
কেউ মন্দ কান্ড ঘটিয়ে
ক্ষমতার চাদরে নিজকে রাখবে ঢেকে।

এই তো সমাজ, এইতো ক্ষমতার লড়াই
শাসন, শোষন, মঞ্চ সভায় মানুষের ঠোঁট যেন জ্বলন্ত কড়াই
জ্বলবে আগুন ঘরে ঘরে মিছিল মিটিং
চড়াই উৎরাই পার হয়ে কেউ কেউ হয়ে উঠে ক্ষমতায় কিং।

আমরা দেখি এসব
বসিয়ে চায়ের উৎসব
আলোচনা সমালোচনায় আসর করে তুলি মূখর
চার দেয়ালে বন্দি রাখি প্রতিবাদী চেতনা;
আমাদের জানের ডর।

সময় চলে যায়, রোদে ঘেমে নেয়ে মানুষ'রা ফিরে যাবে নীড়ে
কেউ পাবে কিছু কড়ি, কারো ক্ষমতার লোভ ধরবে ঘিরে
যে যার চিন্তায় মশগোল;
সেই চিন্তা চেতনা শেষে রাজপথে বাঁধাবে ফের গন্ডগোল।

এবেলা চা খাই, ছুটির সময়গুলো করে তুলি চাঙা
টিভিতে চোখ রেখে দেখে যাই রাজপথের দাঙা
থেমে যাবে সব বিকেল নেমে আসলেই, কেউ হবে সফল,
সমাবেশের ছায়ায় এসে হয়তো ক্ষমতা টিকাতে
বেড়ে যাবে কারো মনোবল।
©কাজী ফাতেমা ছবি
(২৮-১০-২০২৩)


গত বছর এই সময়ে কী দুযোর্গটাই না গেল। মানুষ ভয় পেত। কথা বলতো না। কেবল দেখে যেত। আমরাও চুপচাপ দেখতাম।

ঢাকার আকাশ কালো হয়ে গিয়েছিল।

https://fb.watch/vv83-x-NqJ/

চায়ের কাপে টুংটাং সুর-১
চায়ের কাপে টুংটাং সুর-২
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×