
অসময়ে বৃষ্টি, ভেজা মাটির ঘ্রাণ, স্বচ্ছ বিকেলে তুমি এসো তো
খানিকটা সময় তুলে দিয়ো আমার হাতে
আমি অপেক্ষায়, যেখানে কচি কলাপাতায় বৃষ্টির ছাট
বাঁশের পাতা বেয়ে পড়ছে বৃষ্টির বিন্দু।
কতকাল মুখোমুখি হইনি আমরা
কত কথা জমে আছে, হয়তো তোমারও
একটি বিকেল আমার নামে তুলো নিলামে...
ব্যস্ততার ফাঁক গলে বের হউক তোমার এক চিলতে অবসর।
আলগোছে হাতের উপর হাত রাখবো, তুমি প্রেমে উঠবে চমকে
ডুবে যাবো ভালোবাসার গহীনে..
তুমিও ভাসতে চাইবে না সহজে, এমন একটি মোহনীয় ক্ষণ
তোমার কি পেতে ইচ্ছে করে?
০৩-০৬-২৪
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৫ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



