somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=সময় বিষাদে পূর্ণ=

১৬ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অসুখী সময়ের হাত ধরে আগাচ্ছি কেবল.....
গ্রীষ্ম পুড়ায়নি অল্প, ভুলে গেছি ঋতু,
কী এক স্বপ্নময় ভেলায় ভাসছি তো ভাসছি..
গ্রীষ্মের বুকে পা রেখে বর্ষা এলো, তাও রাখিনি খবর!

কোথায় যেন সুখ বাঁধা পড়ে আছে,
কোথায় যেনো ইচ্ছেগুলো গুমরে কাঁদছে একাকি,
সিদ্ধান্তহীনতায় কাটে দিন, কেটে যায় রাত....
সুস্থ দিনের তৃষ্ণায় কাতর, হাপিত্যেশ করে আছি বেঁচে।

আহা বর্ষা আহা কদমফুটা প্রহর,
গাড়ির কাঁচের পিছনে দাঁড়ানো ছোট মেয়েটির হাতে একগুচ্ছ কদম,
কোথায় হারিয়ে গেলো নিমেষে
আমার উচ্ছ্বলতা নিয়ে হলো উধাও!

কাগজের নৌকা জলের ধারায় ছেড়ে, কত সুখিই না ছিলাম একদিন
সব কিছু পিছনে ঠেলে সম্মুখে এসে দেখি সব মেকি!
মুখোশে ঢাকা মানুষের মুখ, কে সুখী, কে অসুখী যায় না বুঝা অল্প;
কবে যে ফুরিয়ে গেলো প্রজাপতি দিনের গল্প!

এবেলা দীর্ঘশ্বাস প্রহর, বিতৃষ্ণার ক্ষণ
ছুঁয়ে আছি বিষাদ, মনে জমেছে ক্লান্তির ঘাম,
এ জীবনের কী আর দাম!
দিশেহারা মন, চিঠি পেতে ইচ্ছে বড় আজ!

একশত দুই পৃষ্ঠার চিঠি কেউ লিখতো যদি আমায়
হলুদ খামে রোদ্দুরের ঠিকানায় পাঠাতো তা
মেঘ হরকরা নিয়ে আসতো,
ভুলে যেতাম আতঙ্ক সময়, ভুলে যেতাম ভয় সকল,
খাম খুললেই ঝরে পড়তো বর্ষা,
ঝরে পড়তো কদম পাপড়ি, ঝরে পড়তো সুখ আবেগ!

ভালোবাসার এক চিঠি মন্ত্রমুগ্ধ করে রাখতো কিছুটা সময় আহা;
বেহায়া মন কিছু পেতে হয়ে আছে উন্মুখ,
কিছু আশা,ভালোবাসা, কিছু আশ্বস্ততা আর আবেগ,
কিছু ভরসা,
সবই আছে অথচ কিছুই যেন নেই, সব এলোমেলো;
সব হারিয়ে আজ যেন জীবন দুর্বিসহ !
©কাজী ফাতেমা ছবি
১৬-০৬-২০২০
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×