=কার ধেয়ানে যে আছো বসে=
২৩ শে জুন, ২০২৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার ধেয়ানে বসে আছো
কারে ভাবো বসে,
কার হৃদয়টা যাচ্ছো রোজই
চুপিচুপি চষে?
কার চোখেতে রেখেছো চোখ
কার চোখে যে হারাও?
কারে ছুঁতে কল্পলোকে
মনটা তোমার বাড়াও?
কার হাতে হাত -রাখো তুমি
কারে ছুঁয়ে থাকো?
মন ইশারায় কারে তুমি
কাছে তোমার ডাকো!
কার অধরে মন রেখেছো
কার চুলে ফুল পরাও?
কার চুলের ঘ্রান হাতে নিয়ে
বুকের বামে জড়াও?
কার পায়েতে পরাও নুপুর
সুর অনুরণ মনে?
কারে ভেবে কেঁপে উঠো
সুখের শিহরণে?
চোখের আয়নায় কার ছবিটা
রেখেছো চুপ সেঁটে?
কার বিরহে নিরবধি
বুক যায় কষ্টে ফেঁটে।
আমি কী সেই মানুষ বাপু
আমাকেই কী ভাবো?
বন্ধ চোখে মন বাড়িয়ে
তোমাকে কী পাবো?
মন বাড়ালে মন কী পাবো
হাত বাড়ালে তোমায়?
চাই চিরকাল থাকতে এমন
তোমার প্রেমের কোমায়!
©কাজী ফাতেমা ছবি
২৩/০৬/২০১৯
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন