somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=শব্দ সমুদ্দুরে ডুবে থাকি অহর্নিশ=

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সতত ডুবে থাকি শব্দের জলে, মন খারাপগুলো উড়ে যায়
শব্দের নদীতে ডুব সাঁতারে কেটে যায়, নির্ভাবনায় দিন;
অক্ষরে অক্ষরে কী যে মায়ার বেড়াজাল
আটকে থাকি মুহুর্তে, কবিতা না হোক তা
তবুও মায়ায় পড়ে যাই
তবুও সারি সারি সাজানো শব্দ ছুঁয়ে থাকি বেলা অবেলা,
এ কী সৃষ্টির অনাসৃষ্টি?

ব্যস্ততার পিছনে দাঁড়ি টেনে, ফিরে আসি কবিতার ঘরে,
এখানে রাখা যেনো, সাত রাজার ধন - হীরে মানিক
আঁচল ভরে কুঁড়াই; দিনশেষে আমি শব্দের সমাজ্ঞী,
অযস্র শব্দ মিলে হয় জীবন উপন্যাস,
যেখানে সুখ দুঃখ, সামাজিক,দেশত্ববোধগুলো জমা রাখি,
কবিতা নাই বা হলো-তাতে কী?

সময় কেউ তুলে দেয় না হাতে, সময়ের কাছে সঁপি না মন
এদিক ওদিক গুছানো, ব্যস্ত দিন অথবা ব্যস্ত রাতের
কিছুটা প্রহর একান্ত আমার-মন জমিনে শব্দ বোনার,
নিজেকে খুঁজি শব্দের মাঝে, নিজেকে হারাই শব্দ ডহরে,
কোথায় জমা রাখি আর কষ্ট
কষ্ট বিষাদ বুকে পুষে লাভ কীই বা শুনি?

এককণা অবসরও কেউ কেড়ে নিতে চায়,
অতঃপর আমি সেই বাঁধার পাহাড় ঠেলে
আপন সুখ হাতের মুঠোয় নিয়ে, বীনে সূতায় গাঁথি শব্দের মালা,
নৈঃশব্দের জগতে আমি আর শব্দ,
কারো কানে নাই বা বাজলো সুখ সুর অনুরণ;
শব্দ আঁকড়ে ভালো থাকার মুহূর্তগুলো একান্ত আমার,
শব্দ সাজিয়ে সারি সারি লাইন অথবা প্যারা
নাই বা হলো সে পরিপূর্ণ কবিতা,
ভালো থাকার এক গোপন ঔষধ খেয়ে বেঁচে থাকি
কেবল কবিতার হাত ধরে।
©কাজী ফাতেমা ছবি
১৯-০৬-২০১৯


সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×