somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=জীবন পাতায় লিখে যাই দুঃখ সুখ=

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমরা যখন আড্ডায় ব্যস্ত, আমি লিখতে থাকি,
এ আমার দিনলিপি;
দিনের দীর্ঘশ্বাস, রাতের ক্ষয়িঞ্চু নিঃশ্বাস
লিখি আত্মদহন কথা, লিখে ফেলি মায়াবী জীবন।

কত কিছুই চলে যায় আঙ্গুলের ফাঁকে
সময় তো নিরব ঘাতক, সে কী আর ক্ষমা করে
তোমরা যখন রঙ তামাশায় সময় করো ক্ষয়
আমি লিখে রাখি বিগত সময়ের ইতিহাস।

তোমরা যখন রিল, ইউটিউবে চোখ রাখো
আমি তখনও লিখি,
যখন টেক্সট করো আদান প্রদান,
আমি নিরবে কবিতার শব্দ খুঁজি তখন বন্ধ চোখে।

লিখে ফেলি ফেলে আসা অতীতের সুখ;
বর্তমানের অবহেলার বেসুরো গুঞ্জরণ
লিখে ফেলি সমাজের নানা ইস্যুর ছন্দ;
ঝরে পড়া সময়ের বুকে তুলে রাখি কবিতার শব্দ ছন্দ।

কত সুখের গল্প, কত দুঃখ আর বিরহ
সবই তুলে রাখি সময়ের তাকে;
তোমরা ভুলে যাবে তোমাদের অতীত বর্তমান
আমি কবিতায় তুলে রাখি স্মৃতিময় যাপিত দিন
একদিন স্মৃতি রোমন্থণ করবো নিশ্চয়।

আমি অমর হতে পারি, কেউ না কেউ মনে তো রাখবে,
হয়তো আমার নাম রয়ে যাবে কবিতার পাতায় পাতায়
আমার কবিতাগুলো কেউ নিজের নামে করে নেবে হয়তো,
তবুও আমি রয়ে যাবো শব্দে ছন্দে.....কবিতার জগতে।
©কাজী ফাতেমা ছবি
০৭-১০-২০২৫
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

×