=মায়া পিছনে ফেলে চলে আসতে হয়=
২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাপের ভিটা মায়ের বাড়ী
সকল ছেড়ে চলে আসি
কে বা জানে মা বাবাকে
কত আমি ভালোবাসি।
কী মমতায় ঘেরা ছিল
এই ক'টা দিন মায়ের কাছে
কর্ম ডাকে হাত বাড়িয়ে
আমার কী আর সময় আছে।
থেকে যাবো হয় না এমন
মেয়ে হয়ে জন্ম নিলাম;
সকল আদর সব মমতা
হায় বিসর্জন সবই দিলাম।
বুকের বামে কত কষ্ট
কষ্টগুলো কে বা দেখে;
চোখের কোণে অশ্রু বিন্দু
নিলাম চুপে চোখে এঁকে।
আল্লাহ্ যেন রাখেন ভালো
মা বাবাকে করি দোয়া;
আর কবে যে পাবো আবার
মা বাবারই স্নেহের ছোঁয়া।
বাবার চোখে ঝরে পানি,
চুপে চুপে মা'ও কাঁদে,
মেয়ে আমি পড়ে গেলাম;
দুরত্বেরই অলীক ফাঁদে।
সুস্থ রেখো মাবুদ তুমি
রেখো তোমার হিফাজতে
চলার শক্তি দিয়ো আল্লাহ
মা বাবারই জীবন রথে।
=================
©কাজী ফাতেমা ছবি
১৯-১২-২-২৪
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন