somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

=শুভ সকাল=

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামুআলাইকুম। শুভ সকাল । কেমন আছেন সবাই? সময়ের বরকত আর পাচ্ছি না। নতুন অফিস নতুন ডিপার্টমেন্ট, নতুন মানুষ, নতুন কাজ, সব কিছু মিলিয়ে সময় পাচ্ছি না আর অল্প। তাছাড়া নিজের জন্য সময় দিচ্ছি। ডায়াটের মত খাবার তৈরী করতেও সময় লাগছে এবং নিয়মিত হাঁটছি। সন্ধ্যায় নামাজ পড়ে রোজ এক পাতা কোরআন পড়ছি। তারপর ৫২ মিনিটের মত এক্সারসাইজও করছি। এসব শেষ করে দেখি সময় বেশি নেই। মোবাইল আগের মত হাতে নিতে পারছি না। লিখালিখিও কমে গেছে।

দিন দুনিয়ার খবরও তেমন রাখতে পারছি না। বছর শেষ হয়ে যাচ্ছে। কাজের পরিধি দিনকে দিন বাড়েই - কমে না। আল্লাহ বাঁচাইলে আগামী মাসে অথবা তার পরের মাসে নিজেদের বাড়ীতে গিয়ে উঠবো। বাড়ীর জন্য কেনাকাটা, টাইলস, রান্নাঘরের গ্রানাইট। বাথরুম ফিটিংস এসব দেখে শুনে কিনছি, যাচ্ছি মার্কেট হতে মার্কেট। গত সপ্তাহে সেভেন সুইচের সিংক কিনেছি। চুলাও কেনা হলেো। একটা বাড়ী বানাতে যে কত প্যারা তাসীনের বাপে বুঝতেছে। কত কিছু লাগে। সাড়ে ছয়তলা বাড়ীর তিনটা ফ্লোর ঠিক করছি, বাড়ীতে উঠে বাকি কাজ করতে হবে। দূরে থেকে কাজ করানো ঝামেলা বেশী। আল্লাহর রহমতে মান্ডার রাস্তা ঠিক হয়েছে। টিটি পাড়ার আন্ডারপাস খুলে দিয়েছে।

ব্লগে আগের মত কারো পোস্ট পড়তে পারছি না। মন্তব্যও করতে পারছি না। মাঝে মাঝে পোস্ট করে চলে যাই। তবে ব্লগে দিনকে দিন স্থবিরতা বাড়ছে। কাটছে না মন্তব্যের খরা। বিতর্কিত পোস্টগুলাতেই কেবল মন্তব্য পড়ে বেশী। আর একজন তো নিজের পোস্টে দুইটা করে কমেন্ট করে কমেন্ট বাড়িয়ে ফেলে। অনেকেই আসেন না নিয়মিত । কত কত প্রিয় ব্লগারদের হারিয়ে ফেলছি। মিস করছি অনেককেই। ওমেরা আপু, মুক্তাপু, আরোগ্য আপু আছেন তবে মাঝে মাঝে আসেন। রামিসা রোজা আপু আর আসেনই না। জেমস বন্ড, সাদা মনের মানুষ, পবন সরকার, সুমন কর, ভ্রমরের ডানা, বিলিয়ার ভাইয়া, বিদ্রোহী ভৃগু, নাগরিক কবি, মোস্তফা সোহেল, কাজী রিফাত, সেলিম আনোয়ার, পদ্মপুকুর, নেওয়াজ আলী, সাড়ে চুয়াত্তর ভাইয়া, জুন আপু, মা। হাসান ভাইয়া, করুণাধারা আপু, পদাতিক ভাইয়া, নীল আকাশ ভাইয়া, আর্কিওপটেরিক্স, জেন রসি, নুরুন নাহার লিলিয়ান আপু, কবিতা পড়ার প্রহর, কল্পদ্রুম, এমডি মুসা, প্রামাণিক ভাইয়া, ব্লগার প্রান্ত, নীল পরী, ইসিয়াক ভাইয়া, হাবিব ভাইয়া, সোহানী আপু, সম্রাট ইজ বেস্ট, ল, শাহিন ৯৯, ফয়সাল রকি, স্রাঞ্জি সে, সাইনবোর্ড, কাওসার চৌধুরী, জাহিদ অনিকসহ অনেকেই আর নিয়মিত এখানে আসা যাওয়া করছেন না । জীবন ব্যস্ততায় বাঁধা পড়ে গেছে। সবাইকে বড্ড মিস করি। আজ সব কাজ বাদ দিয়ে এই লিখাটুকু লিখতে পারছি। দেশের পরিস্থিতিও ভালো না। যে যার স্বার্থ নিয়া দেশটারে টানাটানি করতেছে। কী যে হবে সামনের দিনে। নেতাদের মুখের কথার কোনো ব্যালেঞ্চ নাই, ক্ষমতা পাওয়ার জন্য সবাই মরিয়া। কেউ দেশের কথা ভাবে না, মানুষের কথা ভাবে না। সব দলই স্বার্থে ঘেরা। নিজেদের আখের গুছানোর জন্যই যেন তারা লড়ছে।

তো সবাই কেমন আছেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকুন পরিবার পরিজন নিয়ে এই দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ রাখেন , বিপদ আপদ হতে রক্ষা করেন, মান সম্মান বাঁচিয়ে জীবন চালিত করার শক্তি দেন। ফি আমানিল্লাহ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×