somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ব্লগের বেহাল অবস্থা= ব্লগ কী শীতে কাঁপছে?= আমি ১৫ বছরে পা দিয়েছি কিন্তু

০৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং ব্লগের অবস্থা বেশী বেহাল। যুক্তি তর্ক নাই, বাক বিতন্ডা নাই, পোস্টে কমেন্ট নাই। আগের দিন পোস্ট পরের দিনও বহাল তবিয়তে প্রথম পাতায় দাঁড়িয়ে আছে। এসব দেখে মন খারাপ হয়।

সবাই কী শীতে কাবু হয়ে গেল নাকি? আসলেই প্রচুর শীত পড়েছে। গত কাল এত কুয়াশা ছিল। রিস্ক নিয়ে অফিসে আসছি। আমি মতিঝিল ছেড়ে দিয়েছি। নিজের বাড়ীতে উঠেছি। আধাঘন্টা সময় লাগে এখন আসতে। আগে দশ মিনিটের ভিতরে অফিসে এসে পড়তাম। যাতায়াতে সুবিধা ছিল। দুপুরে লাঞ্চ বাসায় করতে পারতাম।

নিজের বাড়ী অনুভূতিটাই অন্যরকম। এখন সিঁড়ি দিয়ে উঠলেও মনে হয় এটা আল্লাহর দান আমাদের নিজের বাসা। আপন আপন লাগে। ছাদে গেলে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছি। গত মাসের ত্রিশ তারিখে নতুন বাড়ীতে উঠেছি। এখনো গোছগাছ শেষ হয়নি। অতিরিক্ত শীত পড়াতে কাজে হাত দিতেই মন চায় না। আর ওখানকার পানি এত ঠান্ডা বাবারে বাবা হাত দেয়া যায় না। গীজার লাগানো হয়নি এখনো। গ্যাস সিলিন্ডার কেনা হয়নি। বাড়ীর ডেকোরেশন ঠিকমত এখনো হয়নি। কাজ অনেক বাকী। প্রতিদিনই টুকটাক কাজ চলছে। তাসীনের বাপের জানের কাম শেষ। একটা বাড়ী করতে বহুত কষ্ট। আর টাকার কথা নাইবা বললাম। টাকা যেন তেজপাতা।

অফিস ছাড়া এখন আমার আর সময় নাই। একে তো দূরে বাসা তার উপর এখন রান্নাবান্নার দায়িত্ব মাথায় এসে পড়বে। যদিও শুরু হয়নি এখনো। শুরু হবে কিছুদিনের মধ্যে।

যাই হোক-ব্লগের এমন অবস্থা সহ্য হয় না। ব্লগটাকে ভালোবাসি। পনের বছর হলো ব্লগ ছেড়ে যাইনি কখনো। মনের যত ইচ্ছে, অকবিতা-ছবি ইচ্ছে মত এখানে দিতে পারি। এ ব্লগের মত অন্য কোন প্লাটফরম আর খুঁজে পাইনি। ফেসবুকেও আমার তেমন পরিচিতি নাই। লাইক কমেন্টও মাইনষে কম করে। ব্লগে আমাকে ভালোবাসে, আমার সৃজনশীলতা পছন্দ করে এমন অনেক ফ্রেন্ড/ভাইবেরাদার এখনো আছেন। আমি চাই না ব্লগ ছেড়ে যেতে কখনো । আসুন আপনারা পোস্ট করুন। প্রাণখুলে হাসুন। ব্লগকে প্রাণবন্ত করে তুলুন

ব্লগে আমার ১৫ বছর এক মাস হয়ে গেল। পোস্ট দেয়ার সময় পাই না। অফিসেও কাজের চাপ-বাসায়ও কাজের চাপ। লেখালেখিও বাদ। কোনরকম জীবন চালিয়ে নিয়ে যাচ্ছি। নিয়মিত পোস্ট না দিতে পারি। ব্লগে উঁকি দিয়ে দেখে যাই। কে কে পোস্ট দিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। এখন কাজে বসবো। আল্লাহ হাফিজ।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×