মাঝে মাঝে অদ্ভুত রকম সাহসী মনে হয় নিজেকে; আশ্চর্য আমি মোটেও সাহসী নই। কখনো ছিলাম বলে মনে পড়ে না তো। এ সাহসটি কেবলমাত্র সুন্দর একটি দেশের স্বপ্ন; একটি স্বচ্ছল বিশ্বের স্বপ্ন-- প্রতিনিয়ত দেখি। আশ্চর্যরকম নির্ভয়ে।
স্বপ্ন দেখি পরিবর্তিত বিশ্বের; যে বিশ্ব আমরা এখনো পাই নি, যে বিশ্ব আমরা আজো, এবং আগামীতেও, কামনা করি, ও করবো।
স্বচ্ছল বিশ্বের স্বপ্ন, সুন্দর দেশের স্বপ্ন হাতছানি দেয় ঘুমে: ডাকে, "আয়, আয়..."
কোথায়? শোকহীন সে দেশটি, সুন্দরতম সে বিশ্বটি কখন হবে?
স্বপ্ন দেখতে বাধা কোথায়!! পৃথিবীর অগণন সংখ্যার স্বপ্নিকের দলে নিজেকে দেখতে পাই সারাক্ষণ। এখনো হয় নি; কোনোদিনই হবে না এমন নয়। একদিন হবে নিশ্চয়। সে স্বপ্নটি দেখি অবসর মতো, আর বুকের খুব গভীরে লালন করি সে সুন্দরতম, মহত্তম স্বপ্নটি।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



