somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাপ্টেন স্টিভেন স্মিথ।।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
২০১০ সালের ১৯শে ফেব্রুয়ারী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে এক নতুন মুখ। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে ১৮২ নাম্বার ক্যাপ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে স্পিনার হিসাবে ওয়ানডে অভিষেক স্টিভেন স্মিথ নামে ২০ বছর বয়সী এক তরুণের। ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে ৯.৫ ওভারে ৭৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ১২৫ রানে।
ক্রিকেট তীর্থ লর্ডস।
২০১০ সালের ১৩ই জুলাই। বিপক্ষ পাকিস্তান। ৪১৫ তম অস্ট্রেলিয়ান হিসাবে টেস্ট ক্যাপ পেলেন স্টিভেন স্মিথ।
ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৭ বল খেলে ১ রান করেছিলেন। ২য় ইনিংসে ১৭ বলে ১২ রান।
বল হাতে প্রথম ইনিংসে বোলিং করতে হয়নি। ওয়াটসন তান্ডবে ১৪৮ রানে অলআউট পাকিস্তান।
২য় ইনিংসে ২১ ওভারে ৫১ রানে ৩ উইকেট। তার মাঝে শেন ওয়ার্নের ছায়া খুঁজেছিল অনেকেই।
অস্ট্রেলিয়া ম্যাচ জিতল ১৫০ রানে।
...............................................................
বোর্ডার গাভাস্কার ট্রফি শুরুর (২০১৪-২০১৫) আগ মুহুর্ত। ফিলিপ হিউজের শোকে আচ্ছন্ন গোটা ক্রিকেট দুনিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া তো ঘোষনাই করেছিল যারা সিরিজের প্রথম টেস্ট খেলতে মানসিক ভাবে প্রস্তুত নয় তারা চাইলেই নাম প্রত্যাহার করে নিতে পারে প্রথম একাদশ থেকে। প্রথম টেস্ট খেলে পুরনো চোটে আক্রান্ত নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক ইনজুরিতে পড়লেন। সিরিজের বাকী টেস্টের জন্যে অধিনায়কের খোঁজে অস্ট্রেলিয়া। সবাই যখন ভাবছিল ব্র্যাড হাডিনের কাঁধে উঠবে অধিনায়কের দায়িত্ব, ঠিক সেই সময় দুরদর্শী অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দায়িত্ব দিলেন ২৫ বছর বয়সী এক তরুণের উপর। তারপর ইতিহাস।

আগের ২২ টেস্টে যার ৪ সেঞ্চুরী পরের চার টেস্টেই তার চার সেঞ্চুরী!
নতুন দায়িত্ব পেয়ে যেন আরও উজ্জীবিত স্মিথ। অ্যাডিলেডে ১৬২ দিয়ে সিরিজ শুরু করেছিলেন। ৬৩ রানের সময় ফিলিপ হিউজকে স্বরন, সেঞ্চুরীর পর মাঠে খোদাই করা হিউজের টেস্ট ক্যাপের সংখ্যা 408 এর কাছে গিয়ে তার ব্যাট উচিয়ে হিউজকে উৎসর্গ করা তো ক্রিকেট কেন সমস্ত ক্রীড়াঙ্গনের ইতিহাসেই এক আবেগের ছবি হয়ে আছে। ব্রিসবেনে করলেন অধিনায়কত্বের প্রথম ইনিংসেই ১৩৩ রান। সাথে চমৎকার অধিনায়কত্ব। চার উইকেটে জিতে সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকরা। পরের দুই টেস্ট না জিতলেও ওই দুই টেস্টেই দুই সেঞ্চুরী! মানে অধিনায়কত্বের প্রথম তিন টেস্টেই টানা তিন সেঞ্চুরী! সিরিজের চার টেস্টেই সেঞ্চুরী। সিরিজের সর্বাধিক রান, ম্যান অফ দ্যা সিরিজ স্টিভেন স্মিথ! অস্ট্রেলিয়া পেয়ে গেল আগামীর ক্যাপ্টেন।

বিশ্বকাপের কিছুদিন বাকী। কার্লটন মিড ট্রাইনেশন ওডিআই সিরিজ। ফরম্যাট বদলালেও দুর্দান্ত অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে তারা। ওয়ানডের অধিনায়ক জর্জ বেইলি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে স্লো-ওভার রেটের কারণে নিষিদ্ধ হলেন। দায়িত্ব পড়ল সেই ২৫ বছর বয়সী তরুণ স্মিথের উপর। করলেন অধিনায়কত্বের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরী। ৩০৩ রানের কঠিন টার্গেট তাড়া করে ১ বল আগেই জিতে গেল অস্ট্রেলিয়া। ১০২ রানে অপরাজিত থাকলেন। দল জিতল ৩ উইকেটে। হয়ে গেলেন টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই সেঞ্চুরী করা একমাত্র ক্রিকেটার!!! প্রতিপক্ষ ভিন্ন, ফরম্যাট ভিন্ন, কিন্তু একই ক্যাপ্টেন স্টিভেন স্মিথ।।
স্পিনার হিসাবে দলে আসা সেই ২০ বছরের ছেলেটি আজ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম ভরসা।

বয়স তো মাত্র ২৫, সবে পথচলা শুরু। যেভাবে রিকি পন্টিং, মাইকেল ক্লার্ককে গড়ে তুলেছিল অস্ট্রেলিয়া ঠিক সেভাবেই স্মিথকে গড়ে তুলছে অস্ট্রেলিয়া। গো এগেড, ক্যাপ্টেন স্টিভেন স্মিথ।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×