আসসালামু আলাইকুম,
আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। সূরা বাকারা - ১৯৫।
ধূমপান করা নিষিদ্ধ কারণ এটা স্লো-পয়জনিং। ধীরে ধীরে ধূমপান আপনার দেহে নানাবিধ রোগ আনয়ন করবে। উপরের আয়াতটি লক্ষ্য করুন >> "তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না।" >> পূর্বে সাইন্স এতো অ্যাডভান্স ছিল না, তাই আগেরকার যুগের মানুষ ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে জানতো না এবং এটাকে মাখরূহ এর পর্যায়ে রেখেছিল। কিন্তু এখন আমরা জানতে পেরেছি, স্মোকিং নিজের দেহের ক্ষতি করে। (যেমন: ফুসফুস ক্যান্সার এর অন্যতম কারণ ধুমপান, খুসখুস কাশি থেকে স্থায়ী কাশির জন্ম হয়, মুখে দূর্ঘন্ধ হয়, দাঁত ও মাড়ির ক্ষয় করে, মস্তিস্কের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, স্ট্রোক হওয়ার অন্যতম কারণ ধূমপান) ধূমপান নিজের ক্ষতির পাশাপাশি আশেপাশে যারা আছে তাদেরও ক্ষতি করে। অন্যের ক্ষতি সাধন করা মারাত্মক অপরাধ।
ধূমপান করা অপব্যয় কারণ এতে কোন উপকার নেই বরং নিজের এবং অপর মানুষের ক্ষতি কর। মহান আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না।
সূরা আনয়াম -১৪১, সূরা আরাফ - ৩১ এই আয়াত দুটিতে আল্লাহ তা'আলা, অপব্যয় করতে নিষেধ করেছেন এবং বলেছেন তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না।
সূরা বনী ইসরাইলঃ ২৬-২৭
"আত্নীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।"
সুতরাং এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ অপব্যয়কারীকে অপছন্দ করেন এবং অপব্যয়কারীকে তিনি শয়তানের ভাই বলে অ্যাখায়িত করেছেন। শয়তানতো দোযখের সবচেয়ে ভয়ংকর জায়গায় পতিত হবে। সুতরাং শয়তানের ভাই হওয়া কি ভাল? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


