পৃথিবীর সবচেয়ে বেশী মানবাধিকার লংঘিত হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু তারা কি তাদের মিডিয়া BBC , CNN, VOA তে এগুলো প্রকাশ করে?
আমি আপনাদের লিংক দিচ্ছি দেখুন:
যুক্তরাষ্ট্রে ক্রাইম রিপোর্ট: United States Crime Rates 1960 - 2007 >>http://www.disastercenter.com/crime/uscrime.htm
এটা দেখার পর আপনারাই বলুন যুক্তরাষ্ট্র কি আমাদের চেয়ে ভাল?
কিন্তু তারা আমাদের মত ছ্যাবলামী করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো প্রচার করে না। ভাল মানুষটি সেজে থাকার তারা আপ্রাণ চেষ্ট্রা করে।
আমাদের দেশে কথা বলার লোক অনেক কিন্তু বাস্তবে কাজ করার মত লোক নেই বললেই চলে। কথা বললে অনেক কিছুই বলা যায় এবং কথা বলে হয়তো মনে তৃ্প্তিও পাওয়া যায় কিন্তু সমাধান হয় না কিছুই। মাশাল্লাহ আমাদের দেশে আর যাই হোক কথা বলা লোকের অভাব নেই। বিভিন্ন টিভি চ্যানেলে টক শো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার পা ব্যাথ্যা এজন্য বিবিসি কে জানিয়ে লাভ নেই। এজন্য আমাকেই ব্যবস্থা নিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে।
আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে, বাইরের মানুষকে জানিয়ে লাভ নেই। পরনির্ভশীল হতে হতে আমরা পঙ্গু হয়ে গেছি। আসুন এইসব সমস্যা নিয়ে নিজেরা কিছু করার চেষ্ট্রা করি। শুধু অন্যেরা কি করলো তার বাহবা করে সময় নষ্ট করা আমাদের হবি হয়ে দাড়িয়েছে।
আসুন আমরা নিজের দেশকে ভালবাসি এবং দেশের মানুষকে ভালবাসি। আজকে রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছে তারা কি জনগনের কষ্ট বুঝেন? না বুঝেন না। কারণ, ভি.আই.পি এড়িয়াতে কখনও ইলেকট্রিসিটি যায় না, পানির সমস্যা হয় না। তাদের টাকা কত আছে অনেকে নিজেই জানেন না। জিনিসের দাম বাড়লেই বা কি আর কমলেই বা কি তাদের কিছু যায় আসে না। এসি গাড়িতে তারা ঘুরে বেড়ান। ট্রাফিক জ্যাম তাদের ধরতে ভয় পায়।
আমারা পড়ালেখা করে কি শিখছি? অহংকার করা? মানুষকে অবজ্ঞা করা?
খুব দুঃখ হয় যখন দেখি রাস্তায় অসহায় শিশুরা এসে হাত পাতে কিছু খাওয়ার জন্য। আমরা তো মানুষ তাই না? আমাদের অবস্থাও তো ও পথশিশুর মত হতে পারতো। মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। প্রত্যেক মানুষই একই প্রক্রিয়াতে দুনিয়াতে আসে। প্রত্যেকেরই গায়ে একই রক্ত-মাংসে গড়া। জামাতে সালাত আদায়ের সময় আমরা কিভাবে দাড়াই? এক কাতারে। নু'মান ইবনে বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (স) বলেছেনঃ তোমরা অবশ্যই কাতার সোজা করে নিবে, তানা হলে আল্লাহ তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন। (সহীহ আল বুখারী, আযান অধ্যায়)। কাতারে সোজা হয়ে দাড়ানোর নিয়ম হল : আনাস (রা) বলেনঃ আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (সহীহ আল বুখারী, আযান অধ্যায়)। এর মাধ্যমে আমরা শিখলাম আমরা সবাই সমান। আমার পাশেরজন হোক সে ছন্নছাড়া কিন্তু সে আমার ভাই। অনেককেই দেখি সালাতে খুবই জায়গা ফাকা করে দাড়ান। আবার অনেকে পাশেরজনকে পছন্দ না হলে জায়গা পরিবর্তন করেন। দেখুন আল্লাহ কি বলেছেনঃ আমরা যদি কাতার সোজা না করি তাহলে আমাদের মাঝে বিরোধ সৃষ্টি হবে। বাস্তবে তো তাই ঘটছে।
"হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন।" (কুরআন ৪৯:১৩)
ইয়া আল্লাহ আমাদের সাহায্য করুন এবং আমাদের দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার শক্তি দান করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


