চাঁদে পার্কের ভাবনা
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ন্যাশনাল পার্কের নতুন ঠিকানা এবার চাঁদ । অনেক কবি সাহিত্যিক চাঁদকে নিয়ে মজার মজার ছড়া ,গল্প ও কবিতা লিখেছেন। চাঁদকে আমরা আদর করে মামা সম্বধন করে থাকি । চাঁদের বুকে পা রাখার জন্য মানুষ অগনিত অর্থ ব্যয় করেছে । চাঁদের স্নিগ্ধ আলোয় ভালবাসার কথোপকথন ভালবাসার গতিকে আরো বাড়িয়ে দেয় । সেই চাঁদে পার্ক বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র । এই উদ্দেশে ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে বিলও আনা হয়েছে । যেখানে চাঁদে অ্যাপোলো লুনার ল্যান্ডিং সাইটস ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক তৈরির প্রস্তাব পেশ করা হয়েছে । বিলে বলা হয়েছে অ্যাপোলো লুনার প্রোগ্রাম মার্কিন ইতিহাসের শ্রেষ্ঠ কৃতিত্ব । বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং অন্যান্য দেশ এবার চাঁদে যেতে সক্ষম । এই পরিস্থিতিতে অ্যাপোলো লুনার অবতরণ স্থলের সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে । এই উদ্যোগ গৃহীত হলে অবতরণ স্থলের সংরক্ষণ এবং সুরক্ষা সুনিশ্চিত হবে । আবার এর মাধ্যমে আমেরিকার এই কৃতিত্বটি সবার সম্মতিও পাবে । আরও বলা হয়েছে , বিল পাস হওয়ার পর অ্যাপোলো লুনার অবতরণস্থলে ণ্যাশনাল পার্ক ব্যবস্থার একটি ইউনিট স্থাপন করতে হবে ।যার ফলে ভ্রমণ পিপাসু মানুষেরা চাঁদের অপার সৌন্দর্য দেখার সুযোগ পাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন