somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ. পি. জে. আবুল কালাম !!

০২ রা আগস্ট, ২০১৫ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটা মানুষের ভালো -মন্দ দুইটা দিক আছে। ভারতের রাষ্ট্রপতি এ. পি. জে. আবুল কালাম মারা গেছেন। কিন্তু চার দিন ধরে ফেইসবুকের নিউজ ফিড জুড়ে তাকে ঘিরে সমালোচনা আর শোকের মাতম দেখতে দেখতে খুবই ত্যক্ত বিরক্ত। তাকে শ্রদ্ধা জানাতে কেউ কেউ যা করছেন , সেটি শ্রদ্ধা নয়। নিরেট উপাসনা। মনে হচ্ছে তিনি বাংলাদেশেরই রাষ্ট্রপতি ছিলেন।এমন কি কয়েক জন বামপন্থীকে ও দেখলাম এই মাতমে শামিল হতে। শুধু মায়ের গর্ভে গুলিবিদ্ধ হওয়া শিশুটির বেলায় কোন মাতম দেখলাম না কারো !! তিনি বিজ্ঞানী ছিলেন, নিউক্লিয়ার বোমা- মিসাইল বানিয়েছেন তার দেশের জন্য। কিন্তু আমাদের দেশের লোকজন চার দিন ধরে হায় মিসাইল ম্যান হায় মিসাইল ম্যান বলে গড়াগড়ি খাচ্ছে। এর কোন মানে হয়!!

এ. পি. জে. আবুল কালাম একজন কট্টর জাতিয়তাবাদী ছিলেন। ভারতের সব নদীর পানি (মেগা রিভার প্রোজেক্ট) আটকে রেখে সুজলা সুফলা ভারত গড়ার জন্য ভাটির দেশ বাংলাদেশকে পানিশুণ্য শুষ্ক করে ফেলার যে প্রক্রিয়া , সেটির তিনি তীব্র সমর্থক ছিলেন এবং ভারতের রাষ্ট্রপতি থাকার সময়ে এই প্রকল্পের আদর্শিক ভিত্তি দেয়ার জন্য তিনি বিরামহীন প্রচারণাও চালিয়ে গেছেন।যা তার মতন একজন বিশ্বব্যক্তিত্বের জন্য ছিল বেমানান। তিনি ভারতীয় হয়ে উঠেছিলেন, পৃথিবীর সকল মানুষের হতে পারেন নি। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ ছিলেন কিন্তু তিনি তার সেই ব্যক্তিত্বকে ব্যয় করেছেন ভারতীয় পুঁজির দাসত্বে। এখানেই এ, পি. জে. আবুল কালাম মহাকালের কাছে হেরে যাবেন।

এদিকে আবার চার দিন ধরে তাকে সমালোচনার নামে কেউ কেউ যা করছেন , সেটি সমালোচনা নয়। নিরেট গালাগালি।কারো কারো লেখা পড়ে মনে হচ্ছে,কালামের চাইতে খারাপ লোক আর একজনও ছিলনা। পৃথিবীতে এ পর্যন্ত যত বোমা বানানো হয়েছে সব কালাম বানিয়েছেন। যত মানুষ মারা গেছে বা যাবে তার জন্য কালামই দায়ী থাকবেন!! কালাম একটা বাতিল মাল- মউতের ফেরিওয়ালা।তার জীবন থেকে শেখার কিছু নেই !!

ভাইরে,তিনি জ্ঞানী ছিলেন, ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তার কাছে থেকে শুধু নয় , পৃথিবীর সকল জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শিক্ষার বিষয় আছে।আর আঞ্চলিক ও বিশ্ব পরাশক্তি হওয়ার জন্য ভারতের ঐসব জিনিস দরকার ছিল, আবুল কালাম না বানালে ঐ জিনিস ভারত অন্য কাউকে দিয়ে ঠিকই বানিয়ে নিত । তবে তাকে আমার ভালো লেগেছে এই কারণে যে, তিনি ব্যক্তি জীবনে অসম্ভব অধ্যাবসায়ী, স্বপ্নবাজ এবং প্রবল মেধাবী একজন মানুষ ছিলেন। যিনি শুন্য থেকে শীর্ষে উঠেছিলেন। পেশাগতভাবেও তিনি অত্যন্ত সফল একজন মানুষ ছিলেন।নিজেকে আশাবাদী করতে, হতাশা ঝেড়ে ফেলে স্বপ্ন দেখতে তার জীবন, তার বক্তব্য, তার জীবনের গল্প হতে পারে উজ্জ্বল দৃষ্টান্ত। ইচ্ছা করলেই তিনি দেশের বাইরে চলে যেতে পারতেন। কিন্তু তিনি দেশেই থেকেছেন। এটা আমাদের মেধাবীদের জন্য একটা উদাহরণ।

একজন নির্লোভ, দেশপ্রেমী, নি:স্বার্থ, কর্মবীর ও অতি সাধারন জীবন যাপনকারি হিসেবে অামি তাকে সম্মান করি।তিনি বলেছেন,স্বপ্ন তা না, যা মানুষ ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন হল তা-ই, যার জন্য মানুষ ঘুমাতে পারে না',। তিনি আরও বলেছেন,বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা। তুমি যখন স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। তার আত্মজীবনী ‘ উইংস অব ফায়ার ’ এক কথায় অসাধারণ, অনবদ্য – যেন অকল্পনীয় এক রুপকথা। এর প্রতিটি শব্দ আপনাকে শিহরিত করবে !!

আমি তার আত্মার শান্তি কামনা করি, ভারতবাসীকে তাদের এই ক্ষতির জন্য শোক ও সমবেদনা জানাই।

পুনশ্চঃ মানুষের মৌলিক চাহিদা বাদ দিয়ে ভারতের মত আমরা কোন অস্ত্র চাই না। অামাদের কালামদের কাছে আমরা কোন বোমা চাই না। আমরা চাই খাদ্য, বস্ত্র, বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা। আমরা চাই অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ,উগ্র জাতীয়তাবাদহীন , জাতপাতহীন অভিন্ন এক মানব সমাজ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×